চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির নতুন মন্ত্রিসভায় থাকছে কারা, যাচ্ছে কারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নরেন্দ্র মোদি-মোদির শপথ-মন্ত্রিসভা

দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নয়াদিল্লিতে মোদিসহ মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ পড়াবেন ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোভিন্দ।

সন্ধ্যায় মোদির সঙ্গে শপথ নেবেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও। কিন্তু এখনো নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম গোপন রাখা হয়েছে।

নতুন মন্ত্রীর তালিকা নিয়ে বিজেপি প্রধান অমিত শাহর সঙ্গে মঙ্গলবার ৫ ঘণ্টা ম্যারাথন বৈঠক শেষে বুধবারও টানা ৩ ঘণ্টা আলোচনা করেছেন নরেন্দ্র মোদি।

বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র প্রথম মেয়াদে অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি। কিন্তু এবার মোদিকে আগেই চিঠিতে জানিয়েছেন তাকে নতুন সরকারে কোনো দায়িত্বে যেন রাখা না হয়।

ডায়াবেটিসের প্রকোপে আগেই কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন জেটলি। গত বছরের মে মাসে কিডনি প্রতিস্থাপনের পর থেকে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে শুরু করে। তাই অসুস্থ শরীরে আর নতুন দায়িত্ব নিতে চাইছেন না তিনি।

বার্তা সংস্থা এএনআই’র নিজস্ব সূত্রমতে, জেটলির সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করছেন মোদি। তবে তাতে শেষ পর্যন্ত সফল হয়েছেন কিনা, তা জানা যাবে একেবারে শপথ অনুষ্ঠানে।

Reneta

ভারতীয় শীর্ষস্থানীয় গণমাধ্যম ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলে, আগের সরকারের বেশিরবাগ মন্ত্রীই নতুন মেয়াদে নিজ নিজ পদে বহাল থাকবেন।

তবে পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রিসভায় যোগ হতে যাচ্ছেন নতুন কেউ। এবারের নির্বাচনে বিজেপির অন্যতম সেরা চমক এ রাজ্যেই। একই সঙ্গে বিজেপির নতুন জায়গা করে নেয়া উড়িষ্যা ও উত্তর-পূর্বের মতো অঞ্চলগুলো থেকে প্রতিনিধি সংযোজন হবে।

এছাড়া স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং জেটলি সত্যিই না থাকলে অর্থ মন্ত্রণালয়ে রদবদল আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিসভার কিছু পরিবর্তন মূলত আনা হবে জোটের কয়েকজনকে জায়গা করে দেয়ার জন্য; যেমন, নিতিশ কুমারের জনতা দল ইউনাইটেড এবং আকেলি দল রয়েছে এ তালিকায়।

এনডিটিভি জানিয়েছে, বিহারে বিজেপির শক্তিশালী মিত্র নিতিশ কুমার ওই রাজ্যে দলটিকে বিরাট বিজয় অর্জন করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। সেই অধিকারে নাকি মন্ত্রিসভায় দু-দু’টো পদ চেয়ে বসেছেন তিনি।

বিজেপি সভাপতি অমিত শাহ এবার মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন, নির্বাচনে জয়ের পর থেকে এ পর্যন্ত অসংখ্যবার এমন গুজব শোনা গেছে। তবে বিজেপির দাবি, দল তার সাংগঠনিক স্তম্ভকে হারাতে রাজি নয়। রাজ্যের ভোটে জয়লাভ করতে ও রাজ্যসভায় তাদের সদস্য সংখ্যা বাড়াতে সংগঠনকে শক্তিশালী রাখা দরকার বলে মনে করছে দলীয় নেতৃত্ব।

আর এজন্য অমিত শাহকে একান্তভাবেই শুধু দলের দায়িত্বে থাকতে হবে।

শপথ গ্রহণকে সামনে রেখে নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সকালে মহাত্মা গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও শ্রদ্ধা জানান তিনি।

এবারের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদসহ প্রতিবেশি দেশের সরকার প্রধান ও দেশ-বিদেশের বিশিষ্টজনসহ রেকর্ড ৮ হাজার অতিথির যোগ দেয়ার কথা রয়েছে। কংগ্রেস প্রধান রাহুল গান্ধী, ইউপিএ’র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং নয়াদিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালেরও শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।

প্রথমে থাকার কথা বললেও নির্বাচনী সহিংসতার অভিযোগ এনে এখন আর শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদিভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT