চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শিকার কিশোরীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে শঙ্কা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১১:২৪ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার ১২ বছর বয়সী এক কিশোরী কন্যা সন্তানের জম্ম দিয়েছে। গণধর্ষণের শিকার হওয়ার ১০ মাস পর বুধবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সন্তান প্রসব করে সে।

তবে সদ্য ভূমিষ্ট শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অন্যদিকে ধর্ষণ মামলায় ৪ জন কারাগারে থাকলেও সন্তানের পিতৃপরিচয় ও ভরণ পোষণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

Banglabid

জানা গেছে, পিতৃহীন ওই কিশোরীর মা মানসিকভাবে কিছুটা অসুস্থ। অন্যের বাড়ীতে গৃহকর্মীর কাজ আর ছোট ছেলের দোকান কর্মচারীর সামান্য টাকায় কোনোরকমে চলে তাদের সংসার। দারিদ্রতার কারণে ষষ্ঠ শ্রেণীতেই বন্ধ হয়ে যায় পড়াশুনা। বাড়ীর কাজকর্ম দেখাশুনা করেই কেটে যাচ্ছিলো সময়।

এর মাঝে গত দশ মাস আগে তার জীবনে নেমে আসে আরেক ভয়ানক দুর্যোগ। গোসল শেষে কাপড় পাল্টানোর সময় গোপনে তার ছবি মোবাইলে ধারণ করে রুদ্র পাল নামের এক প্রতিবেশি। রুদ্র সেই ছবি টাকার বিনিময়ে আরেক প্রতিবেশী মিঠুন পাল ও বসন্ত পালকে দেয়। পরে মিঠুন পাল ও বসন্ত পাল ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার কথা বলে তাকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে। সেই সাথে বিষয়টি গোপন না রাখলে তার ভাইকে মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনার ১৫ দিন পর আবারও একই কায়দায় ওই দু’জনের কাছে ধর্ষণের শিকার হয় সে। দুইমাস পরে আপন চাচা বিষয়টি জেনে গিয়ে কৌশলে ডেকে নিয়ে আবার ধর্ষণ করে তাকে। একই কায়দায় হুমকি দিলে দীর্ঘ ৮ মাস বিষয়টি গোপন রাখে কিশোরী।

Reneta

দুই মাস আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়। চিকিৎসক পরীক্ষা শেষে জানায় সে আট মাসের গর্ভবতী। পরে সে বিস্তারিত পরিবারকে জানালে ধর্ষিতার মা বাদী হয়ে মিঠুন পালকে প্রধান আসামি করে কালিহাতি থানায় ৪ জনের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

পরে পুলিশ তাদের ৪ জনকেই গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

গতকাল বুধবার সকালে প্রসব ব্যথা শুরু হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কন্যা সন্তানের জন্ম দেয় ওই কিশোরী।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাহমিনা সুলতানা শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছন।

অন্যদিকে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় সদ্য ভূমিষ্ট শিশুর পিতৃপরিচয় ও ধর্ষণের বিচার নিয়ে শঙ্কিত তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অজয়ের বাবার মৃত্যুর একদিন পর হাসপাতালে কাজলের মা

পরবর্তী

মোদির নতুন মন্ত্রিসভায় থাকছে কারা, যাচ্ছে কারা

পরবর্তী
নরেন্দ্র মোদি-মোদির শপথ-মন্ত্রিসভা

মোদির নতুন মন্ত্রিসভায় থাকছে কারা, যাচ্ছে কারা

বিশ্বকাপের যা কিছু সেরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT