চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমারের প্রতি গোলে খাবার পাবে ১০ হাজার শিশু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ০১, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি ও নেইমারের গোলে এখন শুধু আর তাদের দলই জিতবে না বা সমর্থকদের আনন্দ দেবে দেবে না কেবল। দুই তারকার গোলে এখন থেকে মিলবে খাবারও। এমনই উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক পেমেন্ট এবং প্রযুক্তি কোম্পানি মাস্টারকার্ড। মেসি বা নেইমারের প্রতিটি গোলে মিলবে ১০ হাজার শিশুর স্কুল মিল। আর এটা দেয়া হবে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে।

বৃহস্পতিবার মাস্টারকার্ড ঘোষণা দেয়, জাতিসংঘ বিশ্ব খাদ্য প্রোগ্রামের (ডব্লিউএফপি) আওতায় আর্জেন্টাইন বা ব্রাজিলিয়ানের প্রতিটি গোলের জন্য ১০ হাজার শিশুর স্কুল মিল দেয়া দেবে। এটা যেকোনো অফিসিয়াল টুর্নামেন্টের গোল হলেই চলবে। এর আওতায় থাকছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপও।

এমন কাজে যোগ দেয়ার পর মেসি বলেছেন, ‘এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি গর্বিত। এটা হাজার হাজার শিশুর জীবন পাল্টে দেবে। আমি আশা করি এটা অনেকের মুখে হাসি ফোটাবে।’

মেসির মতো নিজের খুশির কথা জানিয়েছেন নেইমারও, ‘আমরা চাই এই অঞ্চলের (লাতিন ও ক্যারিবীয়) শিশুর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হোক এবং সেটা খুব ভালোভাবে।’

লাতিন আমেরিকার একতার কথা উল্লেখ করে পিএসজি তারকার সংযোজন, ‘আমরা জানি, লাতিন আমেরিকানরা এক হলে অনেক বড় কিছু করতে পারি। এটা তার একটা উদাহরণও। আমরা এক সঙ্গে ক্ষুধার বিরুদ্ধেও যুদ্ধ করতে পারি।’

এই উদ্যোগ কিভাবে বিশাল অংশের মানুষের জন্য উপকারী হবে তার ব্যাখ্যা দিয়েছেন মাস্টারকার্ডের লাতিন ও ক্যারিবীয় অঞ্চলের আঞ্চলিক মুখপাত্র আনা ফারিল।

Reneta

তিনি বলেন, ‘লাতিন আমেরিকার ৪০ মিলিয়নের বেশি মানুষ ক্ষুধায় ভোগে। এরমধ্যে অনেক শিশুও রয়েছে। ক্ষুধা ও সন্তানের অপুষ্টি মোকাবেলা ও শিক্ষায় সহায়তা করা দারিদ্র্য চক্রের বিপরীতে একটি লড়াই।’

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের জন্য চলতি এপ্রিলেই ’টুগেদার ইউ আর টেন’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে মাস্টারকার্ড। ক্যাম্পেইন শুরুর পর এপর্যন্ত ৩ লাখ মিল ডোনেট করেছে মাস্টারকার্ড। এটা ভবিষ্যতে আরও দ্রুত বাড়বে বলেই আশা কোম্পানিটির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি-নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী আবারো যুদ্ধ শুরু করতে প্রস্তুত

এপ্রিল ১৭, ২০২৬

জ্বালানি তেল সংকট ও হাম সংক্রমণসহ জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সরকার ব্যর্থ বলে মন্তব্য

এপ্রিল ১৭, ২০২৬

টাইটানিকের শেষ মুহূর্ত: ডিজিটাল গবেষণায় বেরিয়ে এলো নতুন তথ্য

এপ্রিল ১৭, ২০২৬

দেশে গণমাধ্যমের প্রান্তিক মানুষের কন্ঠস্বর নিয়ে ‘সমষ্টি’র গবেষণা প্রতিবেদন প্রকাশ

এপ্রিল ১৭, ২০২৬

ছুটির দিনে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT