চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালো কাজগুলো নীরবেই হয়!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ১৯, জুন ২০১৮
বিনোদন
A A

ফুটবল বিশ্বকাপ, ঈদ সব মিলিয়ে গোটা সপ্তাহজুড়েই দেশের মানুষ উৎসবে মেতে আছে। এরমধ্যে ঈদকে কেন্দ্র করে সারা দেশের প্রায় সাড়ে তিনশোর মতো প্রেক্ষাগৃহে চলছে নতুন পাঁচ চলচ্চিত্র। সময় মিলিয়ে যার যার রুচি অনুযায়ি বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে দেখছেন পছন্দের সিনেমা। এরমধ্যে সবচেয়ে বেশী হাইপ তৈরি করেছে একেবারে তরুণ নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘পোড়ামন ২’ এবং আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ নামের ছবি দুটি।

ছবি দুটি দেশজুড়ে হল পেয়েছে শতাধিক। এছাড়া শাকিব খান অভিনীত আরো দুই ছবি ‘চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ এবং ‘পাঙ্কু জামাই’ হল পেয়েছে প্রায় দুই শতাধিক। ঈদের ছবি হিসেবে দর্শকের নাগালের মধ্যে এই চারটি ছবি। অথচ রাজধানীর মাত্র দুটি সিনেপ্লক্সে মুক্তি পেয়েছে আরেক তরুণ নির্মাতা নূর ইমরান মিঠুর প্রথম ছবি ‘কমলা রকেট’। কেমন চলছে ছবিটি?

রাজধানীর যমুনা ব্লকবাস্টার এবং বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে চলছে ‘কমলা রকেট’। ঈদের দিন থেকেই ছবিটি এই দুই সিনেপ্লেক্সে দুটি করে শো প্রদর্শনী করছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দিন সকালে যমুনা কিংবা স্টার সিনেপ্লেক্সে ‘কমলা রকেট’ দেখতে আসা দর্শকের সংখ্যা কম ছিলেও বিকালের শো’তে দর্শক ছিলো বেশ সন্তুষজনক। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, ঈদের দ্বিতীয় দিন থেকে ‘কমলা রকেট’-এর দুটি শোতেই দর্শক ছিলো বেশ। এরমধ্যে ঈদের তৃতীয় দিনের বিকালের শো ছিলো রীতিমত হাউজফুল!

চতুর্থ দিনেও ‘কমলা রকেট’-এর দর্শক ছিলো সন্তুষজনক। এদিন দুপুরে অনলাইনে টিকেট কিনতে চেষ্টা করেও পাননি বলে জানান অনেকে।

এদিকে ‘পোড়ামন ২’ কিংবা ‘সুপার হিরো’ নিয়ে সোশাল মিডিয়ায় দর্শকের যে উন্মাদনা ‘কমলা রকেট’ নিয়ে তেমনটি চোখে পড়ছে না। তবুও কিছু কিছু মন্তব্য পাওয়া গেল ফেসবুকে। সিনেপ্লেক্সে বসে ‘কমলা রকেট’ দেখার পর এক দর্শক ছবিসহ ক্যাপশনে লিখলেন, ভালো কাজগুলো নীরবেই হয়!

নির্মাতা বলছেন, আমিও সিনেমাটা প্রচুর মানুষকে দেখাতে চাই। ঈদে সাধারণত ফর্মূলা ছবির আধিপত্যই বেশী থাকে। ইচ্ছে থাকলেও ‘কমলা রকেট’-এর মতো ছবি বেশী হলে দেয়া সম্ভব নয় এমন বড় উৎসবে। আশা করছি আগামী এক সপ্তাহ পর থেকে ছবিটি ঢাকার বাইরে যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদকমলা রকেটবিশ্বকাপমিঠুলিড বিনোদনসুপার হিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT