চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মিশরের বিপক্ষে বিশ্বকাপের সেরা ষোলোর ম্যাচে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও হেরেছে আফ্রিকার দেশটি। এরপর রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুলেছে। মিশর কোচ হোসাম হাসান সরাসরি দায় চেপেছেন ফিফার কাঁধে।

ম্যাচের ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে লিড পেয়েছিল মিশর, ৬৭ মিনিটে জিকোর গোলে ব্যবধান দিগুণ করে তারা। বিতর্ক তুলেছে ৫৮ মিনিটে যখন নিজেদের প্রান্ত থেকে বল টেনে আর্জেন্টিনার জালে জড়ায় মিশর সেটা নিয়ে, ফাউল ধরায় জিকোর নান্দনিক গোলটি বাতিল হয়ে সেসময়। ভিএআরের পরামর্শে গোলটি বাতিল করেন রেফারি। এরপরই ম্যাচে ফেরে আর্জেন্টিনা, ১৪ মিনিটে তিন গোলে জয়ে নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো, ৮৪ মিনিটে লিওনেল মেসি এবং ৯০ মিনিটের পর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে এনজো ফের্নান্দেজ গোল করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হারের প্রতিবাদ জানান মিশর কোচ।

হোসাম হাসান বলেছেন, ‘নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায়। যদি তারা আর্জেন্টিনার জয়ই চেয়েছে তাহলে অন্য দলগুলোকে অংশগ্রহণ করতে আহ্বান জানায় কেন? ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল। পুরো বিশ্ব এটি দেখেছে। আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো ছিলাম। ফুটবল ফেয়ার নয়।’

‘প্রতিবাদের অংশ হিসেবে আমি এ বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দেখা বয়কট করব। আমরা স্পষ্ট পেনাল্টি পেয়েছিলাম। কিন্তু রেফারি এটি দেয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর গোলটি বাতিল করা হয়। যদিও এটি সম্পূর্ণ বৈধ ছিল। যদি ন্যায্যতা থাকে, আমি আমার খেলোয়াড়দের বলেছি, আমরা বিশ্বের সবচেয়ে বড় দলের বিপক্ষে লড়তে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিশরমেসিমোস্তাফা জিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬হোসাম হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT