চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্লাইন্ড রোড’ চেনাবেন ফজলুর রহমান বাবু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

সম্পন্ন হয়েছে জনসচেতনতামূলক বিজ্ঞাপন বা স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘ব্লাইন্ড রোড’-এর শুটিং। মাঝখানে লকডাউনের কারণে দীর্ঘদিন আটকে থাকলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া মাত্রই সম্পন্ন হয়েছে এর বাকি কাজ।

সব কিছু ঠিক থাকলে এ মাসেই বিজ্ঞাপনধর্মী এই শর্টফিল্মটি দেখতে পারবেন দর্শক। এমনটাই জানালেন ‘ব্লাইন্ড রোড’ এর তরুণ পরিচালক বোরহান খান।

এই বিজ্ঞাপনের প্রধান চরিত্রে দেখা যাবে ছোট ও বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে।

Banglabid

‘ব্লাইন্ড রোড’ নিয়ে এই অভিনেতা বলেন, ‘আমাদের দেশের অনেকেই বর্তমানে ব্লাইন্ড রোড কী সেটা জানেন না। বিজ্ঞাপনটি দেখলে সেই জিনিসটা সম্পর্কে জানতে পারবেন সবাই। গল্পে আমার চরিত্রটি একজন পথচারীর।’

বিজ্ঞাপনের অন্য সদস্য হলেন চলচ্চিত্র অভিনেত্রী ক্যামেলিয়া রাঙ্গা। তিনি বলেন, ‘এর আগে বাবু ভাইয়ের সাথে আমি ‘নুরু মিয়া এবং তার বিউটি ড্রাইভার’ মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছি। দীর্ঘদিন পর আবারও তার সাথে একই ফ্রেমে আসছি, এটা ভেবে ভালো লাগছে। বোরহান ভাইয়ের গল্প ভাবনাটিও বেশ ইউনিক, আশা করি দর্শকদের ভালো লাগবে।’

নির্মাতা বোরহান খান বলেন, ‘ফুটপাথের মাঝ বরাবর একটু উঁচু নিচু বিশেষ একটি অংশকে বলা হয় ব্লাইন্ড রোড। যা আমাদের দেশের অনেকেরই অজানা। সেই অজানাকে জানানো এবং সবাইকে আইনের প্রতি শ্রদ্ধ্বাশীল হওয়ার ব্যাপারটি তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনধর্মী এই শর্টফিল্মে।’

Reneta

তরুণ এ পরিচালক আরও জানান, ‘সামান্য কিছু বাকি ছিলো, সেটা স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করেছি। তবে উৎসুক জনতার জন্য সমস্যা হলেও বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ঠিকভাবেই শেষ করতে পেরেছি। কাজটিতে বিশেষ ভাবে সহযোগিতা করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী আরিফিন মোল্লা।’

বিজ্ঞাপনটিতে ফজলুর রহমান বাবু ও ক্যামেলিয়া ছাড়াও অভিনয় করেছেন দুর্জয় মামুন, পুলিশ সার্জেন্ট দ্বীন ইসলাম প্রমুখ। এছাড়া এর মধ্য দিয়ে অভিনয়ে হাতেখড়ি হতে যাচ্ছে শিশুশিল্পী আরিয়ানা আরিফিনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজলুর রহমান বাবু
শেয়ারTweetPin2

সর্বশেষ

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT