চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনও ফ্রেন্ডলি হয় না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিকেটে ভারত-পাকিস্তান বা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ অন্যরকম উত্তাপ ছড়ায়। ফুটবলে একইরকম উত্তেজনা সৃষ্টি করে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ। সেই ম্যাচ হোক ফ্রেন্ডলি বা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের। আরেকটি ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার আগে চিরকালীন সেই উত্তাপের কথা মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টিনার মাউরো ইকার্দি।

মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি মনে করেন, ব্রাজিলের সঙ্গে ‘ফ্রেন্ডলি’ ম্যাচ বলে কিছু হয় না!

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল বা আর্জেন্টিনা কেউই সমর্থকদের প্রত্যাশাপূর্ণ করতে পারেনি। বিশ্বকাপের পরে আর্জেন্টিনা দল থেকে আপাতত দূরে রয়েছেন লিওনেল মেসি। নতুন কোচ লিয়োনেল স্কোলানি চেষ্টা চালাচ্ছেন নতুন একটা দল গড়ে তোলার। যে দলে ফিরে এসেছেন ইন্টার মিলানোর ইকার্দি। যে ইকার্দিকে বিশ্বকাপে না নিয়ে যাওয়ায় বিতর্কের ঝড় উঠেছিল।

Banglabid

সেই ইকার্দি এখন বলছেন, ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ কখনও বন্ধুত্বপূর্ণ হতে পারে না। ফলে এই ম্যাচকে ফ্রেন্ডলি বলা ঠিক নয়। একবার মাঠে নামলে কারও মনে থাকে না, ম্যাচটা আন্তর্জাতিক ফ্রেন্ডলি না অন্যকিছু।’

নিজের সম্পর্কে ইকার্দি বলেছেন, ‘আমি ভালোই ছন্দে আছি। শারীরিকভাবেও ভালো জায়গায় আছি। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছি। যেটা আগেরবার ঘটেনি। আমরা এখন আর্জেন্টিনার একটা নতুন দল গড়তে চাইছি।’

সেই লক্ষ্যে নতুনদের নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন আর্জেন্টিনার কোচ। রাশিয়া বিশ্বকাপ দলে থাকা মাত্র তিন ফুটবলার এখন আর্জেন্টিনা দলে। এই নতুন দল নিয়েই ইরাকের বিরুদ্ধে শেষ প্রীতি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। যা নিয়ে ইকার্দি বলেছেন, ‘ম্যাচটা কিন্তু সোজা ছিল না। তারা(ইরাক) যথেষ্ট লড়াই করেছিল। পাল্টা আক্রমণে উঠে আসছিল। কিন্তু কোচের কথা মতো খেলেই আমরা সাফল্য পেয়েছিলাম।’

Reneta

ব্রাজিল ম্যাচ যে আর্জেন্টিনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা পরিষ্কার হয়ে যাচ্ছে ইকার্দির কথাতেই। এ ফরোয়ার্ড বলেছেন, ‘এই ম্যাচের গুরুত্ব আমাদের এই নতুন দলটার কাছে অনেক। আর্জেন্টিনার ফুটবলকে আমরা নতুন দিকে নিয়ে যেতে চাইছি। ঠিক মতো এগোতে গেলে এইসব ম্যাচে আমাদের ভালো খেলতেই হবে।’

ইকার্দি ফ্রেন্ডলি ম্যাচ না মানতে চাইলেও ম্যাচের আগেরদিন মেসি অনুপস্থিতিতে হতাশার কথা জানিয়েছেন নেইমার। ব্রাজিল সুপারস্টার বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলে তার এই অনুপস্থিতি ‘ফুটবলের জন্য কিছুটা দুঃখের’।

নেইমারের ভাষায়, ‘এটা ফুটবলের জন্য দুঃখ। ফুটবলে মেসিকে আমাদের লম্বা সময় ধরে পাওয়া দরকার। তিনি যত বেশিদিন খেলবেন, ফুটবল অনুরাগীদের জন্য সেটা তত ভালো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাব্রাজিলমাউরো ইকার্দিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

পরবর্তী

খাশোগি হত্যার কথা স্বীকার করতে যাচ্ছে সৌদি আরব?

পরবর্তী

খাশোগি হত্যার কথা স্বীকার করতে যাচ্ছে সৌদি আরব?

ওয়েব সিরিজে নাম লেখালেন শাহরুখ খান

সর্বশেষ

নতুন যে নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আগস্ট ১৮, ২০২৬

নৃত্যে জীবনের অন্তহীন খোঁজ, শুক্রবার মঞ্চে ‘অন্বেষণ’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আপনি বাচাল, ভুয়া খবর’ সাংবাদিকের ওপরে কেন রাগলেন ট্রাম্প?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT