ওয়েব সিরিজ ধীরে ধীরে দখল করে নিচ্ছে চলমান বিনোদনের ধারা, এমন ধারণা বিনোদন বিশেষজ্ঞদের। বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান ও মিডিয়া টাইকুনদের নজর এখন ওয়েব দুনিয়ায়। ওয়েব সিরিজে অভিনয় করছেন হলিউডের অনেক জনপ্রিয় অভিনয় শিল্পী। এবার সেই ধারায় গা ভাসালেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
নতুন সিরিজ ‘বার্ড অফ ব্লাডে’ অভিনয় করবেন কিং খান। এই ওয়েব সিরিজের মাধ্যমেই ওয়েব যাত্রা শুরু করতে যাচ্ছেন অভিনেতা ইমরান হাশমি।
শাহরুখ খান ভীষণ উল্লোসিত এই সিরিজ নিয়ে। যা প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
বলিউড বাদশা টুইট করে বলেছেন, “এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। রেড চিলিজ ও আমাদের টিম একসঙ্গে কাজ করছে। সবাইকে ভালবাসা।” রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে গৌরব ভার্মার টুইট শেয়ার করেছেন কিং খান।
This is one of the most exciting stuff Red Chillies & ur team is doing my man. Love to u all. https://t.co/gKlUM7xYig
— Shah Rukh Khan (@iamsrk) October 14, 2018
১৮ মাস ধরে ওই সিরিজ নিয়ে কাজ করেছেন শাহরুখ খান, ইমরান হাসমি, ঋভু দাশগুপ্তসহ অনেক শিল্পী। যা শিঘ্রই প্রচার হবে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে।










