চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যার কথা স্বীকার করতে যাচ্ছে সৌদি আরব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের কনস্যুলেট ভবনে জিজ্ঞাসাবাদের ভুল পরিণতি হিসেবে সাংবাদিক জামাল খাশোগির মৃত্যু হয়েছে স্বীকার করে সৌদি সরকার একটি প্রতিবেদন তৈরি করছে। সৌদি সংশ্লিষ্ট গোপন দুটি সূত্র থেকে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এর মধ্যে একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে খাশোগিকে কোন সুনির্দিষ্ট কারণ এবং স্বচ্ছতা ছাড়াই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাই যারা এই কাজের সাথে জড়িত তাদের তদন্তের আওতায় আনা হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পে বির্তকিত এই বিষয়টি নিয়ে সৌদি বাদশাহ সালমানের সাথে সাক্ষাৎ করবেন। তারপর তিনি তুরস্কে সৌদি কনস্যুলেট ভবন পরিদর্শন করবেন যেখানে খাশোগিকে শেষ দেখা গিয়েছিল।

অন্যদিকে সোমবার  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে  সৌদি বাদশা সাংবাদিক নিখোঁজের বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় ‘দুর্বৃত্ত ঘাতকরা’ জড়িত থাকতে পারে বলে জানান ট্রাম্প।

২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কূটনৈতিক মিশনে প্রবেশ করার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সৌদি আরবের বিরুদ্ধে খাশোগিকে হত্যার অভিযোগ তুলেছে তুরস্ক। তবে এ অভিযোগকে প্রথম থেকেই মিথ্যা বলে উড়িয়ে দিয়ে আসছে সৌদি আরব।

Reneta

তুরস্ক বলছে, পূর্বপরিকল্পনা অনুযায়ীই লেখক ও সমালোচক খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে। এমনকি, ওই ঘটনার তদন্ত করতে সৌদি আরব এখনও কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ ইস্তাম্বুলের।

সৌদি কর্তৃপক্ষের দাবি, নিখোঁজ হওয়ার আগে কনস্যুলেট ভবন থেকে বেরিয়ে যান খাশোগি। সাংবাদিক নিখোঁজের প্রতিবাদে সৌদি আরবে আয়োজিত আসন্ন আন্তর্জাতিক সম্মেলন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বর্জন করতে পারে বলে আভাস পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাল খাশোগিরডোনাল্ড ট্রাম্পসেমি লিডসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুলাই ৫, ২০২৬

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT