চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

অপেক্ষার সময় নেই, মন্তব্য করে সকল বিভেদ ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। বুকের তাজা রক্ত দিয়ে মুক্ত করে আনতে হবে।

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমস্ত দেশবাসী, রাজনৈতিক সংগঠনকে আহ্বান করছি, কালবিলম্ব না করে দেশকে, গণতন্ত্রকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হোন। চলুন, আরো বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে এই সরকারকে পতন করি।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য অসুস্থ খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আপনাদেরকে বুকে সাহস নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের নেত্রীকে আমরা আর কারাগারে দেখতে চাই না। আমি সরকারকে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথায় তার সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।

তিনি বলেন, দেশের তরুণরা আজকে আবার জেগে উঠেছে। নব্বইয়ে গণতন্ত্র, একাত্তরে স্বাধীনতা যেভাবে ছিনিয়ে এনেছিলো, একইভাবে আমাদের তরুণরা আজকে বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্রের মাতাকে কারাগার থেকে ছিনিয়ে আনবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের নেতারা রাতে দুঃস্বপ্ন দেখেন। এই বুঝি আসলো আসলো খালেদা জিয়া। এই বুঝি আসলো তারেক রহমান। তাদের মাঝে খালেদা ও তারেক ভীতি। এ ভীতি থেকে বাঁচার জন্য তারা সব কৌশল করছে। এখন ইভিএম নিয়ে বাঁচতে চায়। কিন্তু বাঁচতে পারবে না। আওয়ামী লীগ একটি দেউলিয়ার দল। মানুষ আওয়ামী লীগকে চায় না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আমাদের যারা হারিয়ে গেছে, গুম হয়েছে তাদের রক্ত ছুঁয়ে আজকে শপথ নিতে হবে যে, আমরা দেশকে, গণতন্ত্রকে, খালেদা জিয়াকে মুক্ত করবো।

Reneta

তিনি বলেন, খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তি চাই ৷ তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত রাখা হয়েছে। তার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করছে সরকার। আগে থেকে বলে দিচ্ছেন একুশে আগস্ট মামলা তার নাকি সাজা হবে। আপনারা কি বিচারকের দায়িত্ব নিয়েছেন? সঠিক তদন্ত করেছেন? এই ধরনের ষড়যন্ত্রের কোনো রায় দেশের মানুষ মেনে নেবে না

সরকারকে শর্ত দিয়ে ফখরুল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নিরপেক্ষ সরকার দিতে হবে, সেনা মোতায়েন করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহীর যেসব এলাকায় ১৩ দিন বিদ্যুৎ থাকবে না

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির আপত্তিতেই ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

‘বিজেপির জয়ের পর মুসলিমরা ভারত ছাড়ছেন’ এমন দাবির ভিডিওটি ভুয়া

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT