চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার শোধরাবেন সাব্বির?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাব্বির রহমান ব্যাটিং প্রস্তুতিতে দৃঢ়প্রতিজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরোয়া লিগের খেলা চলাকালে কিশোর দর্শককে পিটিয়ে ৬ মাস ঘরের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া সাব্বির রহমান এবার আন্তর্জাতিক ক্রিকেটেও একই মেয়াদে নিষিদ্ধ হচ্ছেন। ফেসবুকে দুই ভক্তকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেয়ার কারণে আগামী ছয় মাস এ ব্যাটসম্যানকে দেখা যাবে না বাংলাদেশের জার্সিতে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বৃহস্পতিবারের বক্তব্যেই ইঙ্গিত মিলেছিল, বড় শাস্তির হতে যাচ্ছে সাব্বিরের। অপেক্ষা ছিল সাব্বিরের বক্তব্য শোনার। শনিবার বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে সাব্বির ভক্তকে হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করলেও দিনের আলোর মতোই তা সত্যি।

যে কারণে সাব্বিরকে ৬ মাস নিষিদ্ধের সুপারিশ করেছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে পাঠানো হচ্ছে শাস্তির ফাইল। তিনি সই করলেই শাস্তির দিন গণনা শুরু হয়ে যাবে।

Banglabid

বড় শাস্তি হচ্ছে। এবার নিজেকে শোধরাবেন সাব্বির?
দর্শক পেটানো ও আম্পায়ারকে হুমকি দিয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন ৬ মাস এবং জরিমানা দিয়েছেন ২০ লাখ টাকা। এমন শাস্তি পাওয়ার পর অনেকে ভেবেছিলেন প্রতিশ্রুতিশীল এ ব্যাটসম্যান হয়ত নিজেকে শুধরে নেবেন। কিন্তু কিসের কী, হয়েছে উল্টোটা!

গত তিন বছরে সাব্বিরের নামে অভিযোগের পাহাড় জমে গিয়েছিল বিসিবিতে। বেশিরভাগই নারীঘটিত ব্যাপার। শনিবার বিসিবি অবশ্য ছয় মাস নিষিদ্ধের সুপারিশ করেছে শুধু ফেসবুকে হুমকি দেয়ার কারণে। বোর্ডের কর্তৃত্বশীল একটি সূত্রে জানা গিয়েছিল, সাব্বিরকে ৩ বছর নিষিদ্ধ করার আলোচনাও হয়েছিল বৃহস্পতিবার বিসিবির জরুরী সভায়।

কেবল দর্শকের সঙ্গে বাজে ব্যবহারই নয়, আরও কিছু অভিযোগ ছিল তার নামে। যার কিছুটা স্বীকার করেছেন বলে জানালেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, ‘সাব্বির বলেছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। বাকি কার্যকলাপের বিষয়ে সে কিছু বিষয় স্বীকার করেছে। ওই বিষয়ে তাকে নির্দেশনাও দেয়া হয়েছে। সে অনুতপ্ত। ভবিষ্যতে এরকম কিছু করবে না বলে প্রতিজ্ঞা করেছে।’

Reneta

শাস্তি নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে বিসিবির এ পরিচালক বলেন, ‘আজকে সাব্বিরের শুনানি ছিল ফেসবুকের ঘটনাটার কারণে। তার আগের শাস্তি তো এখনো চলছে; ডোমেস্টিকে নিষিদ্ধের। এখন নতুন যা হল, তা ফেসবুকের জন্য; এরজন্য তিন বছরের শাস্তি আসলে অধিক হয়ে যায়। তার আগের নানা কারণের জন্য শাস্তি তো তাকে দেয়াই হয়েছিল। এটা নতুন ঘটনার কারণে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিলিড স্পোর্টসসাব্বির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

পরবর্তী

আন্দোলনে ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগের আহ্বান কাদেরের

পরবর্তী

আন্দোলনে ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগের আহ্বান কাদেরের

দেশের গণ্ডি ছাড়িয়ে ‘কুঁড়েঘর’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT