চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ‘নেই কাজ তো খই ভাজ’: ওবায়দুল কাদের 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিকে “নেই কাজ তো খই ভাজ” হিসেবে অ্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে প্রেসিব্রিফিংয়ে বলেন, বিএনপির অ্যাকশনের এই কর্মসূচি, এটা যদি ইস্যুভিক্তিক হয় তাহলে বিরোধী দল হিসেবে বিএনপি খাঁদের কতটা গভীরে চলে যাচ্ছে। আগে তো খাদের কিনারায় ছিল। এখন গভীরে যাচ্ছে।

বিএনপি এখনো বড় রাজনৈতিক দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা এখন নিষ্ক্রিয় আছে। ভুল করেছে। ভুল রাজনীতির চোরাবালিতে আটকে গেছে।

বিএনপির ১৩ জন নেতা-কর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে, এ বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, যারা মারা গেছেন তারা কোথায় মারা গেলেন? কীভাবে মারা গেলেন? কোন জেলখানা বা কাস্টাডিতে মারা গেলেন? অন্ধকারে ঢিল ছুড়লে তো হবে না।

মেট্রোরেলের চাহিদা ও ভিড় বাড়ার প্রেক্ষাপটে বগি বাড়ানোর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোতে বগি বাড়ানোর সুযোগ নেই। মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না যে যখন-তখন বগি বাড়াবে। এটা তো একটা প্রযুক্তিগত বিষয়। পৃথিবীর কোথাও ৫ টির বেশি বগি মেট্রোরেলে নেই। বাংলাদেশে ইতোমধ্যে থেকে ৬টি আছে। তবে চাহিদা যেহেতু বেড়েছে ১০ মিনিট থেকে ৮ মিনিট পর পর মেট্রো দেওয়া যায় কিনা সেটা নিয়ে কাজ চলছে।

ওবায়দুল কাদের বলেন, কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্ব পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। জনস্বার্থেকে প্রাধ্যান্য দিয়েই কাজ করছে সরকার।

Reneta

বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটি প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে সময়মতো কিছু, যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়—এগুলোয় কোনো না কোনো সময় মন্ত্রী আসবেন। সেতুমন্ত্রী বলেন, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের পর নির্বাচিতদের মধ্য থেকে মন্ত্রী হতে পারেন।

এর আগে সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত Alexander V. Mantytskiy. পরে সাংবাদিকদের রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত জানান, বৈঠকে বাংলাদেশে জ্বালানি, কৃষি, সড়ক ও সেতু সহ অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT