চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ শিক্ষক সিজারের নামে অনলাইন পেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিখোঁজ মুবাশ্বার হাসান সিজারের নামে পেজ খুলেছে মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা নিয়ে কাজ করা ফ্রন্টলাইন ডিফেন্ডার্স। গত ৭ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বেগম রোকেয়া স্মরণী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন মুবাশ্বার হাসান সিজার।

ফ্রন্টলাইন ডিফেন্ডার্স সিজারের ছবি দিয়ে যে পেজ খুলেছে সেখানে তার জীবনবৃত্তান্ত দেয়া আছে। সেখানে সিজারের পরিচয়সহ তিনি কী নিয়ে কাজ করেন এবং কীভাবে নিখোঁজ হয়েছেন তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এছাড়াও ফ্রন্টলাইন ডিফেন্ডার্স বাংলাদেশ সরকারের কাছে দুটি দাবি তুলে ধরেছেন। তারা নিখোঁজ শিক্ষক সিজারের বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত করে তার সন্ধান ও নিরাপত্তার দাবি জানিয়েছে। পাশাপশি দোষীদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের বিচার করার দাবি জানিয়েছে।

এছাড়া বাংলাদেশের মানবাধিকার কর্মীরা যেন কোনো রকম ভয়-ভীতি ছাড়া বাধাহীনভাবে কাজ করতে পারে তার নিশ্চয়তাও দাবি করেছে ফ্রন্টলাইন ডিফেন্ডার্স।

৭ নভেম্বর মঙ্গলবার থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের শিক্ষক মুবাশ্বার হাসান সিজারনিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

ওই দিন বিকেল থেকে তার কোনো খোঁজ না পেয়ে রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিজারের বাবা মোতাহার হোসেন।

Reneta

জিডিতে উল্লেখ করা হয়, ৭ নভেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার পর সিজারের খোঁজ পাওয়া যাচ্ছিলো না, মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।’

ইতোমধ্যে সিজারকে খুঁজে পেতে কাজ শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সিজারকে উদ্ধারে যেকোন ‘ক্লু’ পাওয়ার জন্য তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুবাশ্বার হাসান সিজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকিৎসার ১৫ বছর পরেও ফিরতে পারে স্তনক্যান্সার

পরবর্তী

‘ধর্ষক’ চীন, ‘বন্ধু’ চীন!

পরবর্তী
চীন ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ধর্ষক’ চীন, ‘বন্ধু’ চীন!

আসন্ন ক্রীড়া ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণদের জন্য কোহলির পরামর্শ

সর্বশেষ

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT