চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জ-গাজীপুরে পৃথক ঘটনায় নিহত ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জ ও গাজীপুরে পৃথক ঘটনায় ৪ জন নিহত হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনের বড় ভাই হাজী কুতুবউদ্দিন আহমেদকে (৭০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে বন্দর থানা থেকে মাত্র কয়েকশ’ গজ দূরে সোনাকান্দা এলাকায় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

পঞ্চায়েত কমিটি নিয়ে বিরোধের কারণে কুতুবউদ্দিনকে গলাকেটে হত্যা করা হয় বলে পরিবারিক সূত্রে জানানো হয়েছে। এলাকাবাসী হত্যায় জড়িত শামীম (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনা নিশ্চিত করে বন্দর থানা ওসি আবুল কালাম জানান, সোমবার রাতে দুর্বৃত্তরা কুতুবউদ্দিনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আটক শামীমকে জিজ্ঞাসাবাদ চলছে।

গাজীপুরের শ্রীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী আমেনা খাতুনকে (৩৫) হত্যার অভিযোগ ওঠেছে। উপজেলার ধনুয়া গ্রামে সোমবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আমেনা ময়মনসিংহের কোতয়ালী থানার চর রাঘবপুর গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী আজাহারুল ইসলামের স্ত্রী।

শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, শ্রীপুর উপজেলার ধনুয়া বড়চালা গ্রামের চার সন্তানের জননী আমেনা খাতুন স্থানীয় সিরামিক কারখানায় মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

তিনি বলেন, পারিবারিক বিষয় নিয়ে সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় স্বামী আজহারুল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে মারপিট করলে আমেনা পালিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। পরে আজহারুল সেখানে গিয়ে আমেনাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর আজাহারুল দা’সহ বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Reneta

অন্যদিকে গাজীপুর শহরের উত্তর সাহাপাড়া থেকে এক পান ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অলক সাহার (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই মো. ফিরোজ উদ্দিন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে স্থানীয়রা বাসার পাশে একটি আমগাছে অলকের লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখে। পারিবারিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দু’টি মৃতদেহই ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়াও গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় রোজিনা আক্তার (৩০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় কারখানা থেকে ফেরার পথে বাসন এলাকায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কার চাপায় আহত হন রোজিনা।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের দিয়ে দেয়া হয়েছে বলে জানান এসআই ফিরোজ।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেট কারের চালক শহিদ মিয়াকে (৪৫) আটক করে পুলিশে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুপিয়ে হত্যাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT