রজার্স কাপে কেই নিশিকোরির কাছে সরাসরি সেটে হেরে আসর থেকে বাদ পড়লেন রাফায়েল নাদাল। আর মেয়েদের এককে শিরোপা প্রত্যাশী পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানেস্কাকে বিদায় করে শেষ চার নিশ্চিত করেছেন রোমানিয়ার সিমোনা হালেপ।
মন্ট্রিলের কোর্টে নিশিকোরির বিপক্ষে শুরু থেকেই দুর্বল অবস্থানে ছিলেন নাদাল। ৬-২ এ প্রথম সেট জিতে নেন জাপানিজ তারকা। পরের সেটে নাদাল চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে ৬-২ এবং ৬-৪ গেমে হেরে যান স্প্যানিশ তারকা।
এই দুই তারকার আটবারের সাক্ষাতে প্রথমবার নাদালকে হারালেন নিশিকোরি।
প্রথম সেটে দাঁড়াতেই পারেন নি সিমোনা হালেপ। রাদওয়ানেস্কার শক্ত জবাবের কাছে ৬-০ সেটে পরাজিত হন তিনি। পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান রোমানিয়ান তারকা। ০-৬, ৬-৩ এবং ৬-১ গেমে হার মেনে আসর থেকে ছিটকে পড়েন রাদওয়ানেস্কা।






