চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্ল্যাকবেরি’র নতুন ফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি সম্প্রতি ভারতের বাজারে এনেছে এর নতুন স্মার্টফোন পোরশে ডিজাইন পি’৯৯৮৩ গ্রাফাইট। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এবার ভারতে এর প্রিমিয়াম স্মার্টফোন রেঞ্জের ব্যবসা শুরু করলো। নতুন এই স্মার্টফোনের দাম ভারতীয় মুদ্রায় মাত্র ৯৯ হাজার ৯শ’ ৯০ রুপি, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ২০ হাজারেরও বেশি!

ভারতের স্বাধীনতা দিবস এবং আসন্ন অন্যান্য উৎসবকে সামনে রেখে নতুন মডেলটি বাজারে ছাড়া হয়েছে বলে জানিয়েছে ব্ল্যাকবেরি।

কি-বোর্ডযুক্ত ‘টাচ এন্ড টাইপ’ জাতীয় প্রিমিয়াম স্মার্টফোনটি কিছুদিনের মধ্যেই বাজারে কিনতে পাওয়া যাবে। এটি গত বছর লঞ্চ হওয়া ব্ল্যাকবেরির পোরশে ডিজাইন পি’৯৯৮৩ হ্যান্ডসেটের পরবর্তী সংস্করণ।

Banglabid

পোরশে ডিজাইন পি’৯৯৮৩ গ্রাফাইট, ব্ল্যাকবেরি এবং পোরশে ডিজাইনের যৌথ উদ্যোগে তৈরি চতুর্থ স্মার্টফোন। ফোনটি প্রথম লঞ্চ করা হয় এ বছরের মে মাসে।

এতে আছে গ্রাফাইটযুক্ত মেটালিক বডি। তার সাথে যুক্ত হয়েছে উন্নত মানের হাতে তৈরি চামড়ার ব্যাক কাভার।

ফোনটির ইন্টারফেস ঠিক এর আগের মডেলটির মতোই। এমনকি ভেতরের গঠনও একই। তবে স্পেসিফিকেশনে রয়েছে কিছু নতুনত্ব।

Reneta

পোরশে ডিজাইন পি’৯৯৮৩ গ্রাফাইটে রয়েছে ৩৩০ পিপিআই পিক্সেল ঘনত্ব এবং ৭২০X৭২০ পিক্সেল রেজুলিউশনের ৩.১ ইঞ্চি টাচস্ক্রিন। সাথে আছে ১.৫ গিগাহার্জের শক্তিশালী ডুয়েল-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন এস ফোর প্রসেসর।

২ গিগাবাইট র‌্যাম এবং ৬৪ গিগাবাইট ইনবিল্ট স্টোরেজযুক্ত ফোনটিতে ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমরির মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

২১০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির পাশাপাশি পোরশে ডিজাইন পি’৯৯৮৩ গ্রাফাইটে আছে শক্তিশালী ওয়াইফাই ও ব্লুটুথ, ফোরজি এলটিই প্রযুক্তি, মাইক্রো ইউএসবি এবং মাইক্রো এইচডিএমআই সংযোগ সুবিধা।

নতুন এই হ্যান্ডসেটের একটি বিশেষ ফিচার হলো এর ‘পিন’ ফিচার। ব্ল্যাকবেরি প্রত্যেক পোরশে ডিজাইন পি’৯৯৮৩ গ্রাফাইট ক্রেতাকে দিচ্ছে একটি করে ইউনিক পিন নাম্বার।

এছাড়া থাকছে ব্যবসায়ী ও কর্মজীবীদের জন্য ব্ল্যাকবেরির হাব, ব্লেন্ড এবং ওয়াল্ডের মতো গতানুগতিক অ্যাপস।

এক সংবাদ বিবৃতিতে ব্ল্যাকবেরি জানিয়েছে, পোরশে ডিজাইন পি’৯৯৮৩ গ্রাফাইট হ্যান্ডসেটের সাথে প্রিমিয়াম স্টেরিও হেডসেট, আন্তর্জাতিক মানের চার্জিং কিট, পলিশিং ক্লথ উচ্চ গতির ডাটা ট্রান্সফারের জন্য শক্তিশালী ইউএসবি কেবলের মতো পোরশে ডিজাইন ব্র্যান্ডের এক্সেসরি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্ল্যাকবেরিস্মার্টফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাদালের বিদায়

পরবর্তী

‘মৌলবাদী ঘাতকবাহিনী গোপনে আজও সক্রিয়’

পরবর্তী

‘মৌলবাদী ঘাতকবাহিনী গোপনে আজও সক্রিয়’

শ্রীলঙ্কার অবিস্মরণীয় জয়

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT