চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরে শুভেচ্ছায় সিক্ত অস্কারজয়ী বং জুন হো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

নিজ দেশে বহুবার ফিরেছেন কোরিয়ান নির্মাতা বং জুন হো। কিন্তু এবারের ফেরা ছিল একটু ভিন্ন। চারটি অস্কার নিয়ে রবিবার দক্ষিণ কোরিয়ায় ফিরেছেন তিনি। আর তাই তাকে বরণ করে নেয়া হয়েছে শুভেচ্ছা ও করতালিতে।

এয়ারপোর্টে জুন হো’র অপেক্ষায় ছিলেন ৩০০ রিপোর্টার এবং অনেক ভক্ত। বং জুন হো কে বরণ করে নিতে তারা অপেক্ষায় ছিলেন।

করোনা আতঙ্কের মাঝে যেন প্রশান্তি এনে দিয়েছে ‘প্যারাসাইট’র অস্কার জয়। আর তাই উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যেও করোনা প্রসঙ্গ টেনে বং জুন হো বলেন, ‘করোনা ভাইরাসকে এত ভালভাবে মোকাবিলা করার জন্য আমি আপনার সকলকে একসাথে সাধুবাদ জানাতে চাই। আপনাদের সঙ্গে এই প্রয়াসে যোগ দিতে ভালো করে হাত ধোবো। দেশে ফিরে ভালো লাগছে।’

অস্কারের ইতিহাসে প্রথম কোনো এশীয় ছবি হিসেবে তোলপাড় ফেলে দিয়েছে কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। ছবিটি পুরস্কৃত হয়েছে চারটি গুরুত্বপূর্ণ বিভাগে। বিদেশি ভাষা বিভাগ ছাড়াও অস্কারে সেরা নির্মাতা, সেরা ছবি এবং সেরা মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নিয়েছে বং জুন হো’র ‘প্যারাসাইট।’

চার সদস্যের একটি পরিবারের গল্প দিয়ে ছবির কাহিনী শুরু হয়। দরিদ্র সীমার নিচে বাস করা সেই পরিবারটি পিজার বাক্স বানায়। একদিন পরিবারের ছেলে সন্তানটি আবিষ্কার করে তাদের বাসা থেকে কয়েকটি সিঁড়ি উপরে উঠলেই ওয়াইফাই পাওয়া যায়। ভালো থাকার চেষ্টায় একসময় ছেলেটি ও মেয়েটি ধনীর সন্তানদের পড়াতে এবং ছবি আঁকা শেখাতে যায়। একসময় তাদের মনে হয়, নিজের বাড়ির চাইতে অন্যের বাড়িতেই তাদের বেশি ভালো লাগছে। কারণ সেখানে সব সুযোগসুবিধা পাওয়া যায়। এভাবেই আগাতে থাকে ছবির গল্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারাসাইটবং জুন হোলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় ‘তুই তোকারির কাব্য’

পরবর্তী

৩০০০ সেকেন্ডে অনন্ত-বর্ষা, সঙ্গে কাজী হায়াৎ-খসরু-আফসারী-রাফী

পরবর্তী

৩০০০ সেকেন্ডে অনন্ত-বর্ষা, সঙ্গে কাজী হায়াৎ-খসরু-আফসারী-রাফী

সিলেটে ৭ ভাষা সংগ্রামীকে সম্মাননা

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT