চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেবের বাংলাদেশি ছবির শুটিংয়ে ‘করোনা ভাইরাস’ আতঙ্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

কলকাতার জনপ্রিয় নায়ক দেব প্রথমবারের মতো বাংলাদেশি ছবি ‘মিশন সিক্সটিন’-এ কাজ করতে যাচ্ছেন। আগামী ৮ মার্চ থেকে এ ছবির শুটিং হওয়ার কথা থাইল্যান্ডের ব্যাংককসহ কয়েকটি শহরে। সবকিছু ঠিক থাকলেও সেখানে শুটিংয়ের আগেই ‘করোনা ভাইরাস’ আতঙ্কে ছবির পুরো টিমের মধ্যে। দেব নিজেও এ বিষয়টি নিয়ে চিন্তিত! 

‘মিশন সিক্সটিন’ পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। ব্যাংকক থেকে তিনি চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বললেন, ১০ ফেব্রুয়ারি থাইল্যান্ড এসেছি। শুটিংয়ে লোকেশন দেখতে ১২ জনের একটি টিম কয়েকটি শহর ঘুরেছি। খোঁজ নিয়ে জেনেছি, চীনের পর ব্যাংককেও ‘করোনা’ ছড়িয়েছে। এখনও পর্যন্ত ১৩ জন মরনব্যাধি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মিশন সিক্সটিন টিমের যে সদস্যরা থাইল্যান্ডে আছেন, তারাও খুব সাবধানে চলাফেলা করছেন। তাই শুরু থেকে এখানে শুটিং করা যাবে কিনা বিষয়টি নিয়ে কনফিউশন কাজ করছে বলে জানান ‘বসগিরি’ ছবির এ নির্মাতা।

শামীম আহমেদ রনি বলেন, শুটিং করতে হবে থাইল্যান্ড-বাংলাদেশ দুই দেশেই। চেয়েছিলাম মার্চে থাইল্যান্ড এবং এপ্রিলে বাংলাদেশে শুটিং করতে। কিন্তু এখানে করোনা ভাইরাস ছড়াচ্ছে। আতঙ্ক কাজ করছে। শুটিং করাও রিস্ক হবে! সেজন্য আগেই হয়তো বাংলাদেশের অংশের শুটিং করতে হবে। রাতের ফ্লাইটে কলকাতা যাচ্ছি। সোমবার দুপুরে দেব দাদার সঙ্গে মিটিংয়ে বসবো। তারপর শুটিং আগে কোথায় হবে, কবে থেকে শুরু হবে সেই বিষয়টি চূড়ান্ত হবে।

গত নভেম্বরে ঢাকায় ‘মিশন সিক্সটিন’ ছবির ঘোষণা অনুষ্ঠান

ছবির গল্পের ধারণা দেন পরিচালক রনি এভাবে, সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে সরকারি একটি ফোর্স মিশনে নামে। সেখানে বিদেশে বসে প্রতিপক্ষের পাল্টা হামলায় বাংলাদেশজুড়ে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। এমন একটি গল্প নিয়ে ‘মিশন সিক্সটিন’। এর গল্প লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ দেলোয়ার হোসেন। শামীম আহমেদ রনি বলেন, ছবিতে দেবের নায়িকা কে থাকবেন সেটি আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে।

‘মিশন সিক্সটিন’ প্রযোজনা করতে যাচ্ছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান কোনো যৌথ প্রযোজনা নয়, নিরেট বাংলাদেশের ছবিতে দেবকে নিয়ে প্রথমবার লগ্নি করতে যাচ্ছেন।

Reneta

তিনি বললেন, ‘মিশন সিক্সটিন’-এর শুটিং নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দেব নিজেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী ঈদুল আযহায় ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি চাই।

শামীম আহমেদ রনির আরেক ছবি ‘বিক্ষোভ’-এর শুটিংও শেষের দিকে। জানালেন, এক দিনের প্যাচওয়ার্ক বাকি আছে এবং একটি গানের শুটিং বাকি। ছবির অন্যতম চরিত্রে থাকা শ্রাবন্তীর পুরো কাজ শেষ হয়েছে। নায়ক শান্তর একটি গানের কাজ বাকি আছে, যেটি ব্যাংককে শুটিং করার ইচ্ছে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে বিক্ষোভ মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসদেবমিশন সিক্সটিনলিড বিনোদনশাপলা মিডিয়াশামীম আহমেদ রনিসেলিম খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিএস’র বয়সসীমা নিয়ে রুল

পরবর্তী

কালের সাক্ষী দিনাজপুর রাজবাড়ি

পরবর্তী

কালের সাক্ষী দিনাজপুর রাজবাড়ি

সঞ্চয়পত্র ও ডাক স্কিমের সুদে কেন হস্তক্ষেপ?

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT