চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির দায়ে ১১ সৌদি রাজপুত্রসহ মন্ত্রী-সাবেক মন্ত্রী আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
সৌদি আরব-যুবরাজ মোহাম্মদ বিন সালমান-দুর্নীতি

সৌদি আরবে নবগঠিত এক দুর্নীতি দমন কমিটি দুর্নীতির দায়ে ১১ রাজপুত্র, ৪ বর্তমান মন্ত্রী এবং ২০-২৫ জন সাবেক মন্ত্রীকে আটক করেছে। রাজকীয় নির্দেশনামার ভিত্তিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে ওই কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটে।

বিশ্লেষকদের মতে, সৌদি যুবরাজ একদিকে যেমন দেশজুড়ে একটি বিস্তৃত সংস্কার প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে নিজের বাড়তে থাকা ক্ষমতাকে দৃঢ় করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

বিবিসি জানায়, আটককৃতরা রাজপুত্র ও মন্ত্রী বলে জানানো হলেও এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি। শুধু নাম নয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কেও খোলাসা করে কিছু বলা হয়নি।

তবে আল-আরাবিয়া জানিয়েছে, ২০০৯ সালে জেদ্দায় হওয়া ভয়াবহ বন্যা এবং ২০১২ সালে সৌদি আরব জুড়ে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে সম্পৃক্ততা সন্দেহে এত বেশি সংখ্যক মানুষকে একসাথে আটক করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, নবগঠিত দুর্নীতি দমন কমিটিকে গ্রেপ্তারি পরোয়ানা এবং ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ক্ষমতা দেয়া হয়েছে।

দুর্নীতির দায়ে আটকের ঘটনা ছাড়াও সম্প্রতি সৌদি ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনীর প্রধানদের হঠাৎ করেই তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। দেশজুড়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বরখাস্ত করার ধারাবাহিকতায় তারা এখন পর্যন্ত সর্বশেষ।

Reneta

এসপিএ জানায়, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ন্যাশনাল গার্ড বিষয়ক মন্ত্রী রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহ এবং নৌবাহিনী কমান্ডার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সুলতান বিন মোহাম্মদ আল-সুলতানকে তাদের পদ থেকে অব্যাহতি দেন। কিন্তু অব্যাহতির আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও দেয়া হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুর্নীতিসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত থেকে পাকিস্তানে ‘ককরোচ জনতা পার্টি’!

মে ২৩, ২০২৬

রোনালদোকে পেছনে ফেলে সৌদির সেরা খেলোয়াড় হলেন ফেলিক্স

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যার বিচার যে আইনে হবে, সেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT