মুক্তির প্রথম দিন থেকেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছে হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘থর: রাগনারক ’। এরই মধ্যে তুমুল ব্যবসা সফল হবার ইঙ্গিত দিচ্ছে মারভেল কমিকসের জনপ্রিয় এই সুপার হিরো ভিত্তিক ছবিটির তৃতীয় কিস্তি। প্রথম দুই দিনে কেবল আমেরিকাতেই ১১৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ছবিটি।
ঢাকার স্টার সিনেপ্লেক্সেও ৩ নভেম্বর মুক্তি পেয়েছি ছবিটি। ছবির চরিত্রগুলোর প্রতিকৃতির সঙ্গে ছবি তুলছেন দর্শকরা। বিশেষ করে তরুণ প্রজন্ম ছবিটির ব্যাপারে বেশি আগ্রহী।
শুধু কি তাই! রেটিং- এ অন্য ছবি-গুলোর তুলনায় বেশ এগিয়ে আছে পরিচালক তাইকা ওয়াইতিতির এ ছবিটি। মুভি রেটিং সাইট রটেন টমোটোয় এর রেটিং ৯৩ শতাংশ।
অ্যাকশন ধর্মী এ ছবিতে সবচেয়ে বড় আকর্ষণ সুপার হিরো থরের সাথে গ্ল্যাডিয়েটরদের লড়াই। অ্যাসগার্ড গ্রহের অধিবাসী থোরের কাঁধে বিশাল এক দায়িত্বের বোঝা। মৃত্যুর দেবী ‘হেলা’ হাত থেকে তাকে বাঁচাতে হবে তার গ্রহের সভ্যতা। কিন্তু তার আগেই আভেঞ্জারদের একজন হাল্কের সাথে জমজমাট এক লড়াই বাঁধে তার। ভিন গ্রহে বন্দি অস্ত্রহীন থোর কি পারবে সে লড়াই-এ জিততে?
পৌরাণিক কাহিনী নরসি মিথোলজি অবলম্বনে থোর চরিত্রটির জন্ম হয়েছিল ১৯৬২ সালে মারভেল কমিকসের স্টুডিও-তে। আর এর জন্মদাতারা হলেন, স্টান লী, লেরি লিবার আর জ্যাক কিরবি। এবারই প্রথম থোরের সিক্যুয়েলে যোগ দিয়েছেন আরেক জনপ্রিয় সুপার হিরো হাল্ক।
থরের চরিত্রে অভিনয় করেছেন বরাবরের মতো ক্রিস হেমসওয়ার্থ। আরও আছেন কেট ব্লানচেট, টম হিডলস্টোন, ইদ্রিস এ্যালবা, মার্ক রাফালো, অ্যান্থনি হপকিন্স এর মতো তারকারা। তবে দর্শকরা হয়তো থরের প্রেমিকা জেনির ভূমিকায় অভিনয় করা নাটালি পোর্টম্যানকে কিছুটা মিস করতেই পারেন। সিনেমা পর্দায় থোর প্রথম মুক্তি পেয়েছিল ২০১১ সালে।ভ্যারাইটি,হলিউড রিপোর্টার








