চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার গোলপোস্টে বড় আস্থা এমিলিয়ানো মার্টিনেজ। গত আসরে দলকে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা রাখেন ‘বাজপাখি’ খ্যত তারকা। মার্টিনেজ এবার বিশাল এক ত্যাগ সঙ্গী করে বিশ্বকাপে লড়ে চলেছেন। ভাঙা আঙুল নিয়ে খেলছেন, অস্ত্রোপচার দরকার থাকেল সেটি এড়িয়ে গেছেন।

মার্টিনেজ ফাইনালের আগে জানালেন, আসরে অংশ নেয়ার জন্য প্রস্তাবিত অস্ত্রোপচার এড়িয়ে গেছেন। বিশ্বকাপ জুড়েই ডান হাতের আঙুলে ব্যথা নিয়ে খেলে চলেছেন।

‘এখনও প্রতিদিন ব্যথা করে। জানতাম যে অনেক ব্যথা হবে। অস্ত্রোপচার এড়িয়ে গেছি। যেসব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছি, সবাই বলেছিলেন অস্ত্রোপচার লাগবেই, নয়ত খেলতে পারব না।’

গত মে মাসে শেষে অ্যাস্টন ভিলার হয়ে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালের প্রস্তুতি নেয়ার সময় মার্টিনেজের ডানহাতের অনামিকা আঙুল ভেঙে যায়। চোটের কারণে বিশ্বকাপের প্রথমদিকে তাকে আর্জেন্টিনা সতীর্থদের থেকে আলাদাভাবে অনুশীলন করতে হয়েছিল। একটি বিশেষ রুটিন অনুসরণ করছিলেন।

‘পুরো গ্রুপপর্ব জুড়ে আমি দলের সাথে অনুশীলন করতে পারিনি। এটি আমাকে প্রভাবিত করেছিল, কারণ সবার সাথে অনুশীলন করতে ভালোবাসি। মিশরের ম্যাচ থেকে স্বাভাবিকভাবে অনুশীলন করেছি, এখন কিছুটা ভালো অনুভব করছি।’

চোট থাকা সত্ত্বেও, মার্টিনেজ ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন। গ্রুপপর্বে দুটি ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ এবং অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে ক্লিনশিট রাখেন।

Reneta

‘প্রথম ম্যাচের দুদিন আগে পর্যন্ত এক হাতে খেলছিলাম। দেখে মনে হচ্ছিল আমার একটি হাতই নেই। এখন খেলা চালিয়ে যাওয়ার পর এবং মানুষের সাথে কথা বলার পর, মনে হচ্ছে এটা পুরোটাই আমার মনের ভুল। এটা আমাকে কোনভাবেই প্রভাবিত করেনি। যদিও জাতীয় দলে কোন প্রধান ভূমিকা পালন করতে চাই না।’

‎নিউ ইয়র্কের ‎মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মহাযজ্ঞের ফাইনালে স্পেনের বিপক্ষে মার্টিনেজ নিজের টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনার টানা দ্বিতীয় এবং দেশটির ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নামবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাআর্জেন্টিনাএমিলিয়ানো মার্টিনেজফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

পরবর্তী

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

পরবর্তী
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT