চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের যুবরাজ পদে পরিবর্তন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
সৌদি যুবরাজ

নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের যুবরাজ পদে এসেছে বড় ধরণের পরিবর্তন। দেশটির নতুন যুবরাজ হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক উপ-যুবরাজ এবং বাদশাহর ছেলে মোহাম্মদ বিন সালমান।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজের জারি করা এক রাজকীয় ফরমানের মাধ্যমে এ পরিবর্তন আনা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এর মধ্য দিয়ে মোহাম্মদ বিন সালমান আগের যুবরাজ এবং বাদশাহ সালমানের ভাতিজা মোহাম্মদ বিন নাইফের স্থলাভিষিক্ত হয়েছেন।

একই ফরমানের অধীনে রাজপুত্র আবদুল আজিজ বিন সৌদ বিন নাইফ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

এসপিএ’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সাম্রাজ্যের উত্তরসূরী নির্বাচক কমিটির ৪৩ সদস্যের মধ্যে ৩১ জনের ভোটে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হিসেবে নির্বাচিত হন। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে মক্কার আল সাফা প্রাসাদে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন যুবরাজ এতদিন একই সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী এবং কাউন্সিল ফর ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Reneta

এসপি জানায়, সৌদি আরবের যুবরাজ পদে পরিবর্তন ছাড়াও বাদশাহ সালমান ‘মন্ত্রী’ পদমর্যাদায় রয়্যাল কোর্টে বেশ কয়েকজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: আবদুল রহমান বিন আলী রুবাইয়ান, নাসের বিন আবদুল আজিজ আল দাউদ, বানদার বিন খালিদ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ এবং রাজপুত্র টুর্কি বিন মোহাম্মদ বিন ফাহ্‌দ বিন আবদুল আজিজ আল সৌদ।

ফয়সাল বিন আবদুল্লাহ আল-সুদাইরিকে র‌য়্যাল কোর্টে ‘উৎকৃষ্ট পদমর্যাদা’ দিয়ে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়াও সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে ইটালিতে রাজপুত্র ফয়সাল কিন সাত্তাম বিন আবদুল আজিজ এবং জার্মানিতে রাজপুত্র খালিদ বিন বানদার বিন সুলতান বিন আবদুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে ফরমানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সৌদি আরবসৌদি যুবরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেভিন ওয়ার্শ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT