চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডুবসাঁতার শিখছে গুহায় আটকে থাকা ফুটবলাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

থাইল্যান্ডে গুহায় পানিবন্দী হয়ে আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে খুব শিগগিরই উদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছে থাই প্রশাসন। কারণ তারা এখনো ডুবসাঁতার দেয়ার জন্য তৈরি নয়।

চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকে পড়া কিশোরদের শরীরে হাঁটার মতো শক্তি থাকলেও তাদের পক্ষে আপাতত সাঁতরে বেরিয়ে আসা সম্ভব নয় বলে জানিয়েছে উদ্ধার কর্তৃপক্ষ।

উদ্ধার চেষ্টার সর্বশেষ পরিস্থিতি জানাতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে চিয়াং রাই গভর্নর নারংসাক ওসোথানাকর্ন জানান, ছেলেদের স্বাস্থ্য আগের চেয়ে উন্নত হয়ে ‘স্বাভাবিক’ পর্যায়ে এসেছে। তবে তাদের হাঁটার মতো যথেষ্ট শক্তি থাকলেও ডুবসাঁতার দিয়ে গুহা পেরিয়ে বেরিয়ে আসার মতো সামর্থ্য এখনো হয়নি।

তবে এখনো তাদেরকে অভিজ্ঞ ডুবুরিরা ডুবসাঁতার শেখাচ্ছেন বলে জানিয়েছেন গভর্নর।

থাম লুয়াং গুহার ভেতরে নিরাপদ শ্বাস-প্রশ্বাস নিশ্চিত করতে এরই মধ্যে একটি অক্সিজেন এয়ার লাইন (সরবরাহ পাইপ) স্থাপন করা হয়েছে।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা

এর আগে আটকে পড়াদের অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে বেরিয়ে আসার সময় থাই নেভি সিলের সাবেক ডুবুরি সামার্ন কুনানের মৃত্যু হয়। এর ফলে কিশোরদের বের করে আনার প্রক্রিয়াটা কতটা ঝুঁকিপূর্ণ, তা আরও গুরুতরভাবে সবার সামনে উঠে এসেছে।

Reneta

রোববার ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় গুহার ভেতরের পানি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল। তাই ফুটবল দলটিকে দ্রুত বের করে আনার বিকল্প পথ খুঁজছে উদ্ধারকারীরা।

বিবিসি জানিয়েছে, গুহার প্রবেশপথ থেকে ছেলেদের অবস্থান পর্যন্ত সরাসরি রাস্তা তৈরির জন্য এ পর্যন্ত উদ্ধারকারীরা একশ’র বেশি সুড়ঙ্গ খুঁড়েছে। এগুলোর মধ্যে ১৮টি বেশ সুবিধাজনক। একটা ৪শ’ মিটার পর্যন্ত গভীর হয়েছে।

থাইল্যান্ড-ডুবসাঁতার-গুহা-গুহায় আটকা ক্ষুদে ফুটবলার
ম্যাপ: বিবিসি

তবে সেই সুড়ঙ্গ ‍দিয়ে কিশোর ফুটবলার ও তাদের কোচ পর্যন্ত পৌঁছানো যাবে কিনা তা এখনো নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন গভর্নর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: থাইল্যান্ডথাইল্যান্ড-কিশোর নিখোঁজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হেলিকপ্টারে ভোলায় তোফায়েল আহমেদের শেষযাত্রা, বাদ জোহর জানাজা

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে সিপিবির শোক

জুন ২, ২০২৬

যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৭

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে হাম উপসর্গে ভর্তি আরও ৩৭ শিশু, ১ জনকে ঢাকায় প্রেরণ

জুন ২, ২০২৬

একবছর বয়স থেকে ঠিকানা হয়েছিল মাজার, সেখানেই শেষ শিশু ফাতেমা

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT