এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার (১ জুন) এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ষাটের দশকের ছাত্র আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য তোফায়েল আহমেদ স্মরণীয় হয়ে থাকবেন।
সিপিবি নেতৃবৃন্দ আরো বলেন, নব্বই-এর স্বৈরাচার বিরোধী লড়াই ও দেশের প্রগতিশীল আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ তোফায়েল আহমেদের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।








