চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবল সেঞ্চুরি নয়, জিততে না পেরেই আক্ষেপ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:১৬ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
স্পোর্টস
A A

বিধ্বংসী ইনিংসটা থামল ১৯০ রানে। ইতিহাস গড়া ব্যাটিংয়েও চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে দলকে জেতাতে পারলেন না মোহামেডান অধিনায়ক রকিবুল হাসান। ৩৬৬ রান তাড়া করতে নেমে শেষ ওভারে যখন স্ট্রাইক পান জয়ের জন্য দরকার ৫ বলে ২৯ রান, ডাবল সেঞ্চুরি ছুঁতে মাত্র ১০! ওই সময়ও দলের কথাই আগে ভেবেছিলেন রকিবুল। জয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু কাজী অনিকের বলে ছক্কা হাঁকাতে গিয়ে মানান শর্মার তালুতে ক্যাচ তুলে দেন। ম্যাচের ভাগ্যও নির্ধারণ হয়ে যায় তখনই। তবে কয়েকটা ছক্কা মেরে জয়ের সুযোগ তৈরি করলেও ডাবল সেঞ্চুরির কথা মনেই হয়নি এই ডানহাতি ব্যাটসম্যানের।

ডাবল সেঞ্চুরি না হওয়ায় তাই আক্ষেপ নেই রকিবুলের। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘ডাবল সেঞ্চুরি নিয়ে আক্ষেপ নেই। আক্ষেপ হেরে যাওয়ার জন্য আছে। ২০০ করার টার্গেটও ছিল না। আমি জানতাম, আমার ১৯০। কিন্তু ওই মুহূর্তে আমার মনে হয়েছে, যদি আমরা শেষ ওভারে ৪-৫টা ছয় মেরে দিতাম জেতার একটা সুযোগ তৈরি হতো, ওটাই মাথার মধ্যে কাজ করেছে।’

বিকেএসপির চার নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পর ২৭ রানে ম্যাচ হেরেছে মোহামেডান। সাড়ে তিনশ পেরোনো লক্ষ্যের পেছনে ছুঁটে তারা থামে ৩৩৯ রানে। বেশ কয়েক বছর পর আবাহনী-মোহামেডান ম্যাচে জমজমাট লড়াইয়ের দেখা মিলল। রকিবুল জানালেন এটি তার ক্যারিয়ারের সেরা ম্যাচ, ‘আমার খেলা অন অব দ্যা বেস্ট ম্যাচ ছিল এটি।’

পাহাড়সমান রান তাড়া করতে নেমে ৩৮ তুলতেই তিন উইকেট হারিয়ে বসে মোহামেডান। সেখান থেকে শ্রীলঙ্কান চারিথ আসালঙ্কা ও রকিবুল হাসান ১৭৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। রকিবুল টিকে থাকলেও আর কোন বড় জুটি হয়নি।

হারের পেছনে বড় জুটি না হওয়াকেই দায়ী করলেন রকিবুল, ‘বড় একটা স্কোর হয়েছে। সেটা তাড়া করতে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা ভালোই খেলেছে। এত বড় ম্যাচে ‘ডু অর ডাই’ চান্স নিতেই হয়। সে পরিপ্রেক্ষিতে আমাদের ভালোই যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য আমি আর আসালঙ্কা ছাড়া আর কেউ পার্টনারশিপ দিতে পারিনি। যার কারণে শেষ দিকটা কঠিন হয়ে গেছে। টিম হিসেবে ভাল ব্যাটিং করতে পারিনি এটাই হারের কারণ।’

আবাহনী-মোহামেডান দ্বৈরথে রকিবুল ছাড়াও সেঞ্চুরি পেয়েছেন আবাহনীর দুই ক্রিকেটার। লিটন কুমার দাস ১৩৫ ও নাজমুল হোসেন শান্ত খেলেন ১১০ রানের ইনিংস। তাতেই বড় পুঁজি পায় আবাহনী। ভালো ব্যাটিংয়ের জন্য আবাহনীর দুই সেঞ্চুরিয়ানকেও অভিনন্দন জানাতে ভুললেন না মোহামেডান অধিনায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগরকিবুল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT