চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুন ক্লোজিংয়ের নামে সারাদেশে আওয়ামী লুটপাট: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:৪৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৭
রাজনীতি
A A
রিজভীর সংবাদ সম্মেলন

জুন ক্লোজিংয়ের নামে সারাদেশে আওয়ামী লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা উপজেলায় এইসব লুটপাট তো চলছেই, এমনকি মসজিদ-মন্দিরের নামে ভুয়া কমিটি তৈরী করে অথবা নামসর্বস্ব ধর্মীয় ও সামাজিক ক্লাব-সংগঠন দেখিয়ে সরকারী বরাদ্দ নিজেদের পকেটে ঢুকাচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

‘সারাদেশের জেলা-উপজেলায় চলতি জুনে ভুয়া প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের মহোৎসবের খবর গণমাধ্যমগুলোর এখন প্রধান শিরোনাম। আজকেও গণমাধ্যমে খবর বেরিয়েছে, হবিগঞ্জ জেলার কুলাউড়া উপজেলায় অস্তিত্বহীন মসজিদ, মন্দিরের নামে সরকারী বরাদ্দ নিয়ে তারা লুটপাট চালাচ্ছে।’

রিজভী বলেন, ২০১৬-২০১৭ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ২য় পর্যায়ে কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোট ৬৭ লাখ ৬৫ হাজার ৪ শত ৫৮ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে উপজেলার বরমচাল ইউনিয়নে ৮ টি প্রকল্পে মোট ৫ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ হয়েছে। বাকি টাকা লুটপাট হয়েছে।

তিনি বলেন, গতকাল পত্রিকার শিরোনাম ছিল লালমনিরহাটে জুন ক্লোজিংয়ের নামে টিআর, কাবিখা’র দশ কোটি টাকা লোপাট। স্থানীয় আওয়ামী লীগ নেতারা কাগজে-কলমে প্রকল্প দেখিয়ে অন্তত: দশ কোটি টাকা পকেটে পুরেছে। এসব লুটপাটে উৎকোচের বিনিময়ে সহায়তা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কতিপয় স্থানীয় কর্মকর্তা।

রিজভী বলেন, এমন লুটপাটের ঘটনা দেশের সর্বত্রই বিরাজমান। ব্যাংক, বীমা, সকল আর্থিক প্রতিষ্ঠান গিলে ফেলে এখন তারা মসজিদ মন্দিরের টাকাও আত্মসাতে মেতে উঠেছে। লুটপাটের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে পুরো দেশটাকে ধ্বংস করেও ক্ষমতাসীনদের ক্ষুধা মিটছে না।

Reneta

তিনি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে রাস্তাঘাটের বেহাল অবস্থা, সড়ক দুর্ঘটনায় বাড়ীতে বাড়ীতে শোকের মাতম, দেশকে বিপুলবিস্তারী দুর্নীতির স্বর্গরাজ্য বানানো ইত্যাদি নানা ধরণের অবিচার-অনাচারের নৈরাজ্যময় পরিস্থিতিতে দেশবাসী এখন বিপর্যস্ত ও বিপন্ন।

আওয়ামী লীগ নেতাদের ‘জেনেটিক্যাল লায়ার’ আখ্যা দিয়ে কিছু নেতার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে মন্তব্য করেন রিজভী। আওয়ামী লীগ যদি এখনও নিজেদেরকে সংশোধন না করে তাহলে অবিলম্বে তাদের বিপজ্জনক অবতরণ ঘটবে বলে মন্তব্য করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT