চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছেলেরা ভালো পেশাদারিত্ব দেখিয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: টানা তিন জয়। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের অষ্টম আসরে একমাত্র অপরাজিত দল তারাই। দলের দেশি-বিদেশি খেলোয়াড়রা সমানতালে ভালো করছেন। দেখাচ্ছেন পেশাদারিত্ব। তাতে হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন সন্তুষ্ট। এখন থেকেই সামনের চ্যালেঞ্জে চোখ তার।

‘আমরা প্রথম তিনটা ম্যাচের তিনটা উইন করেছি, এটা আমাদের জন্য ভালো। কারণ টুর্নামেন্টের শুরুটা ভালো হলে সহজাতভাবেই এটা পুরো দলে প্রভাব ফেলে। যেভাবে আমরা জিতেছি, তাতে মনে হচ্ছে ছেলেরা পেশাদারিত্ব ভালো দেখিয়েছে মাঠে। আমরা যেভাবে পরিকল্পনা করছি সেভাবেই আগাচ্ছি। মনে করি টুর্নামেন্টের শুরুতে পয়েন্ট পাওয়া খুব ভালো ভাগ্যের ব্যাপার। টুর্নামেন্ট অনেক লম্বা। অনেক টিম মাঝ পথ থেকে মোমেন্টাম পায়, আমরা হয়তো প্রথমেই পেয়েছি। এটা আমাদের ধরে রাখা অনেক কষ্টকর হবে। কারণ ডে বাই ডে অন্য দলও একটা ভালো ভারসাম্যপূর্ণ হয়ে যাবে। আশা করছি আমরাও এটা ধরে রাখতে পারব।’

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়ে কুমিল্লা ধরে রেখেছে জয়যাত্রা। লিটন দাস নিজের প্রথম ম্যাচে নেমেই খেলেছেন ৪৭ রানের ইনিংস। ফ্যাফ ডু প্লেসিস, ক্যামেরুণ ডেলপোর্ট ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। পরে স্থানীয় বোলাররা করেছেন দারুণ। নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম নিয়েছেন একাধিক উইকেট। বিদেশি করিম জানাতও নিয়েছেন উইকেট।

Banglabid

সুনীল নারিন রোববার দলের সঙ্গে যোগ দিলেও খেলতে পারেননি হালকা চোট পাওয়ায়। পরের ম্যাচে পেতে আশাবাদী সালাউদ্দিন। প্লে-অফের আগে মঈন আলীকে পেলে আরও ভারসাম্যপূর্ণ হবে দলটি।

কুমিল্লার কোচ বললেন, ‘আমাদের কাছে মনে হয় আমাদের সম্ভাব্য সেরা কম্বিনেশনটা এখনও হয়নি। কারণ আমাদের সুনীল এখনও খেলেনি। মঈন আসলে সেও খেলবে। আমাদের সেরা কম্বিনেশন হয়নি। তবে যারা আছে তারা ভালো পারফর্ম করছে। আমি অবশ্যই বলব আজকে ফ্যাফ অনেক ভালো ব্যাটিং করেছে এবং সেই সাথে ডেলপোর্টও অনেক কার্যকরী একটা ইনিংস খেলেছে। জেতা আমাদের জন্য খুব একটা ভালো সাইন। করিম জানাত কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে। বিশেষ করে আমি আমার স্থানীয় বোলার ও ব্যাটসম্যানদেরকে নিয়ে বলব, সবাই অবদান রাখছে। এটা ভালো লক্ষণ যে আমরা একটা দল হিসেবে খেলতেছি। যেখানে একার কারও উপর নির্ভর করতে হচ্ছে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাচট্টগ্রামবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চলচ্চিত্রের ৫০ বছরের ইতিহাসে এতো লজ্জাজনক পরিস্থিতিতে পড়িনি’

পরবর্তী

ইভিএমে জীবনের শেষ ভোট দিলেন সখিনা বেওয়া

পরবর্তী

ইভিএমে জীবনের শেষ ভোট দিলেন সখিনা বেওয়া

করোনাভাইরাস

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ টিকা দিল

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT