চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলচ্চিত্রের ৫০ বছরের ইতিহাসে এতো লজ্জাজনক পরিস্থিতিতে পড়িনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

‘একটি সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার পরিচালক, প্রযোজক, ক্যামেরা পারসন থেকে শুরু করে এফডিসি কেন্দ্রীক অন্যান্য সংগঠনের কাউকে ঢুকতে দেয়া হয়নি। চলচ্চিত্রের ৫০ বছরের ইতিহাসে এর চাইতে দুঃখজনক, লজ্জাজনক পরিস্থিতিতে আমরা আর পড়িনি।’

সোমবার সন্ধ্যায় এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এফডিসি কেন্দ্রীক চলচ্চিত্রের সংগঠনগুলোর মুখপাত্র, কিংবদন্তী অভিনেতা, পরিচালক ও প্রযোজক আলমগীর।

শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলচ্চিত্রের অন্যান্য সংগঠনগুলোর সদস্যদের শুক্রবার এফডিসিতে প্রবেশ করতে না দেয়ার বিষয়টিকে অত্যন্ত বেদনাদায়ক বলেও এসময় মন্তব্য করেন তিনি। আর এজন্য চলচ্চিত্রের ১৭ সংগঠনের আন্দোলনকে সমর্থনও জানান।

তিনি বলেন, ‘গত শুক্রবার একটি সমিতির যে নির্বাচন হয়েছে, সেটা নিয়ে কথা বলতে আসিনি। এফডিসি আমাদের বাড়ি। গত ৫০ বছর ধরে এখানে আমাদের যাতায়াত। অথচ একটি সমিতির নির্বাচনের জন্য আমাদের এখানে আসতে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি অনুমতি নিতে, আমি নিজেও চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।’

আর সেই প্রতিবাদেই আন্দোলনে নেমেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন। রবিবার (৩০ জানুয়ারি) এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এর অপসারণ চেয়ে তার কুশপুতুলে আগুন দিয়েছে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতা-কর্মী ও সদস্যরা।

১৭ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ব্যবস্থাপনা পরিচালকের স্বেচ্ছাচারিতা জন্যই ১৭ সংগঠনের সদস্যরা শিল্পী সমিতির নির্বাচনের ঢুকতে পারেনি। তাই তারা এই এমডির অপসারণ চান।

Reneta

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় আলমগীর বলেন, শুক্রবার চলচ্চিত্রের মানুষদের এফডিসিতে ঢুকতে বারণ করা নিয়ে এমডি যে বিবৃতি দিয়েছেন, সেটা ইউটিউবে দেখেছি। তাতে আমরা সন্তুষ্ট নই। সে কারণেই আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করছি। তার আজকে আমাদের সাথে বসার কথা ছিলো, কিন্তু চট্টগ্রামে তার নিকটএকজনের মা মারা যাওয়াতে জরুরী ভিত্তিতে সেখান যান। তিনি আমাদের সময় দিতে পারেননি। সম্ভবত আগামিকাল আমাদের সাথে বসবেন। আমাদের যে ক্ষোভের কথাগুলো আছে, তাকে সেসব আমরা বলবো। আমি আশা করি, আমরা যা চাইছি তিনি শক্ত পদক্ষেপ নিবেন এবং আমাদের সেই ফলাফলটা দিবেন। যত তাড়াতাড়ি সম্ভব হয়।

এদিকে সোমবার থেকেই শোনা যায়, এফডিসির বর্তমান এমডির অপসারণ দাবি করে অনেকে তার পরিবর্তে সেই পদে অভিনেতা আলমগীরকে চাইছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের করা এক প্রশ্নে এই অভিনেতা বলেন, ‘আমি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা রাখি না। আমি নিজেকে যোগ্য মনে করি না। এফডিসির এমডি হলে সেটা আরো ৫/৭ বছর আগেই হতে পারতাম।’

চলচ্চিত্রের মানুষ যদি এফডিসির পরিচালক হিসেবে থাকে, তাহলে বর্তমান সমস্যাগুলো থাকবে না! অনেকের এমন ভাবনার প্রেক্ষিতে আলমগীর বলেন, ‘আগেও এই পদে চলচ্চিত্রের অনেকেই ছিলেন, কিন্তু তাতে কি আমরা এফডিসি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে ফেলতে পেরেছিলাম? এজন্যই বলছি, এই পদের জন্য আমিও ফিট না। আমি যে আজ এখানে বসে সমালোচনা করলাম, ওই পদে আমি বসলে তিন বছর পর একই সমালোচনা আমাকে নিয়েও হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআলমগীরএফডিসিএমডিনায়কনির্বাচনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT