চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির নাটকীয় জয়ে সঙ্গী বিতর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও নাটকীয় জয় পেয়েছে চেলসি। তবে জয়টা নাটকীয় হলেও তাতে সঙ্গী হয়েছে বিতর্কও। রোববার কার্ডিফকে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।

মাউরিসিও সারি নিজেকে সৌভাগ্যবান মনে করতেই পারেন। মনে করতে পারে চেলসিও। ৮৪ মিনিট পর্যন্ত যখন এক গোলে পিছিয়ে চেলসি, একটু সৌভাগ্যের দরকার ছিল তাদের। সেটা হলো বিতর্কিতভাবেই। সেটা থেকেই সমতা ফেরালেন সিজার অ্যাজপিলিকুয়েতা, আর শেষ মুহূর্তে রুবেন লফটাস চিক করলেন আরেকটি গোল। পিছিয়ে পড়েও কার্ডিফ সিটির স্বপ্ন গুড়িয়ে দেয় চেলসি।

বিতর্কিত সিদ্ধান্ত অবশ্য হয়েছে ম্যাচজুড়েই। ম্যাচের শুরুতে রুডিগারকে অ্যারন গুনারসন ফাউল করেছেন বলে মনে হয়েছিল, কিন্তু পেনাল্টি দেননি রেফারি। এরপরেই ২৫ গজ দূর থেকে নেয়া পেদ্রোর শট একটুর জন্য চলে যায় পোস্টের ওপর দিয়ে। দুই মিনিটের মধ্যে গোল করতে পারত কার্ডিফও, কিন্তু জশ মারফির শট চলে যায় পোস্ট ঘেঁষে।

Banglabid

কার্ডিফও একটি পেনাল্টি পেতে পারত। শন মরিসনকে বক্সের ভেতর আলোনসো ফাউল করেছিলেন বলে মনে হয়েছিল, তবে ফিরতি সুযোগও কাজে লাগাতে পারেননি লি পেলটিয়ের। ওমর নিয়াস এরপর সুযোগ কাজে লাগাতে পারেননি, তার হেড চলে যায় বাইরে। সুযোগ পেয়েছিল চেলসিও, কিন্তু আলোনসোর শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেদের মাঠে গোল পেয়ে যায় কার্ডিফ। একটা থ্রো থেকে হ্যারি আর্টারের করা ক্রস এসে পড়ে বক্সে, ভিক্টর কামারাসা দারুণ এক ফিনিশিংয়ে বল জড়িয়ে দেন জালে।

প্রথম একাদশে এডিন হ্যাজার্ড, এনগোলো কন্তেদের না থাকার অভাবটা বোঝা যাচ্ছিল ভালোই। জর্জিনহোর জায়গায় নেমেছেন লফটাস চিক, পেদ্রো আর হিগুয়েনের জায়গায় নেমেছেন হ্যাজার্ড আর জিরু। কার্ডিফ তার আগেও পেয়েছিল সুযোগ, তবে হ্যাজার্ড নামার পরেই সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।

Reneta

শেষ পর্যন্ত ৮৪ মিনিটে কর্নার থেকে হেড করে সমতা ফেরান অ্যাজপিলিকুয়েতা, যদিও রিপ্লেতে দেখা গেছে পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি। যোগ করা সময়ের শুরুতে উইলিয়ানের ক্রস থেকে গোল করেন লফটাস চিক, চেলসি পেয়ে যায় সৌভাগ্যের এক জয়।

৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে থেকে শীর্ষ চারের দৌড়ে আছে চেলসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলচেলসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবিতে অছাত্রদের হল ছাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পরবর্তী

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

পরবর্তী
টাঙ্গাইল-ভোটকেন্দ্র-আইরে আমেজ ভেতরে ফাঁকা

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

রিয়ালের জয়ে শেষ মুহূর্তের ত্রাতা বেনজেমা

সর্বশেষ

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT