চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে অছাত্রদের হল ছাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১০:৩৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৯
শিক্ষা
A A

অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভে রাতের মধ্যেই বহিরাগত ও তিন দিনের মধ্যে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয় হল প্রশাসন। একইসঙ্গে আবাসন সংকট দূর করতে টিনসেড ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেয় হল প্রশাসন।

রোববার রাত আটটার দিকে সলিমুল্লাহ মুসলিম হলের টিভি কক্ষে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে সেখানে আসেন ডাকসুর ভিপি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, এস এম হল সংসদের ভিপি এস এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার।

পরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলাম জোয়ার্দার সেখানে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কাজ শুরুর অঙ্গীকার করেন।

Banglabid

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রবিবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে হলের বারান্দায় থাকা শিক্ষার্থীদের বইপত্র ও ব্যবহৃত জিনিসিপত্র ভিজে নষ্ট হয়। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হলের টিভি কক্ষে জড়ো হয়। পরবর্তীতে হলের মেয়াদোত্তীর্ণ ও বহিরাগত শিক্ষার্থীদের হল ছাড়ার দাবিতে বিক্ষোভ করেন। একইসঙ্গে বৈধ সিটের দাবি জানাতে থাকে। এসময় অছাত্রদের হল ছাড়তে শিক্ষার্থীরা ‘আদু ভাই আদু ভাই, হল ছাড় হল ছাড়’, ‘ছিঃ ছিঃ আদু ভাই, লজ্জা থাকলে হল ছাড়’ স্লোগান দেয়। ঘটনার খবর পেয়ে ডাকসু, হল সংসদের নোতারা ও প্রাধ্যক্ষ সেখানে গিয়ে শিক্ষার্থীদের দাবি শোনেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হলের সবচেয়ে বড় সমস্যা হলো আবাসন সমস্যা। ঝড় বৃষ্টি ও শীতে শিক্ষার্থীদের অনেক কষ্টে বারান্দায় থাকতে হয়। আমি ইতোমধ্যে হল সংসদের নেতাদের সঙ্গে প্রথম সভায় বারান্দা সমস্যা নিয়ে আলোচনা করেছি। সভার পরে আমরা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছি। ওই নির্দেশের আর তিনদিন বাকী। তবে শিক্ষার্থীরা যদি চায় তাহলে এই মুহুর্ত থেকেই মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতদেরকে হল ছাড়তে বাধ্য করা হবে। একইসঙ্গে অনতিবিলম্বে বারান্দায় থাকা শিক্ষার্থীদের জন্য হল ক্যান্টিনের পাশে টিনসেড নির্মাণ করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, ডাকসু নির্বাচনের পর থেকেই নিয়মিত শিক্ষার্থীদের বৈধভাবে সিট পাওয়ার বিষয়ে আমরা আন্তরিক। রাতের মধ্যেই বহিরাগত ও অছাত্রদের চিহ্নিত করতে হবে। একজন শিক্ষার্থীকেও যেন বারান্দায় থাকতে না হয়। সিট সংকটের কারণে চার জনের কক্ষে প্রয়োজন হলে ছয় জন রাখেন। তবে কেউ বারান্দায় থাকতে পারবে না।

Reneta

সমস্যার বিষয়ে গোলাম রাব্বানী বলেন, যেসব শিক্ষার্থীদের ছাত্রত্ব শেষ পরের দিন থেকেই নৈতিকভাবে হলে ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক সুবিধা নিয়ে কেউ অবৈধভাবে সিট দখল করে হলে থাকলে সেটা মেনে নেওয়া হবে না। রাতের মধ্যেই বহিরাগত ও অছাত্রদের হল থেকে বের করতে হবে। শিক্ষার্থীদের কক্ষ ভিত্তিক তালিকা করে নোটিশ বোর্ডে টানিয়ে দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সর্ষের মধ্যে ক্রমেই ভূত ঢুকছে?

পরবর্তী

চেলসির নাটকীয় জয়ে সঙ্গী বিতর্ক

পরবর্তী

চেলসির নাটকীয় জয়ে সঙ্গী বিতর্ক

টাঙ্গাইল-ভোটকেন্দ্র-আইরে আমেজ ভেতরে ফাঁকা

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT