চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাংস্টারদের নায়িকারা

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৮:৫৬ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
বিনোদন
A A

আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী কর্মকাণ্ডে বলিউডের নায়িকাদের বড় ভূমিকা আছে। বলিউডের কয়েকজন নায়িকার নামের সঙ্গে জড়িয়ে গেছে কিছু আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীর নাম। গ্যাংস্টারদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা নিজেদেরকে নিয়ে গেছেন শক্তিশালী অবস্থানে। জেনে নিন তেমনই কয়েকজন নায়িকা সম্পর্কে।

মমতা কুলকার্নি এবং বিক্রম গোস্বামী

মমতা কুলকার্নি-বিক্রম গোস্বামী

বেশ কিছু ছবিতে সফলতা পাওয়ার পর মমতা কুলকার্নি মাফিয়া বিক্রম গোস্বামীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করেন। অবৈধভাবে অর্থ পাচার এবং ড্রাগের ব্যবসার জন্য একাধিক মামলার আসামী বিক্রম গোস্বামী মমতাকে নিয়ে দুবাইতে অপরাধ কার্যক্রম চালিয়ে যান ১০ বছরেরও বেশি সময় ধরে। পরে মমতা এবং বিক্রমকে ২০১৪ সালে কেনিয়া থেকে আটক হয়।

আবু সালেম ও মনিকা বেদী
Banglabid

মনিকা বেদী-আবু সালেম

বলিউড নায়িকা মনিকা বেদীর সঙ্গে গ্যাংস্টার আবু সালেমের সম্পর্ক ছিল। এমনকি একাধিক পরিচালকের ওপর আবু সালেম জোর খাটিয়েছেন মনিকা বেদীকে নায়িকা হিসেবে তাদের ছবিতে নেওয়ার জন্য। ফলে মনিকা বেদী বলিউডে নিজের একটি শক্ত অবস্থান গড়ে নিতে পারেন। পরবর্তীতে এই যুগলের বিচ্ছেদ হয়ে যায়।

হাজী মস্তান ও সোনা

সোনা-হাজী মাস্তান

Reneta

গ্যাংস্টার হাজী মস্তান মধুবালার খুব ভক্ত ছিলেন। আর বলিউডের বি-গ্রেডের ছবির নায়িকা সোনার সঙ্গে মধুবালার চেহারার অনেক মিল ছিল। তাই হাজী মস্তানের সঙ্গে সোনার প্রেম এবং বিয়ে হয়। এটাই প্রথম কোনো গ্যাংস্টারের সঙ্গে বলিউড নায়িকার বিয়ের ঘটনা ছিল।

আনিতা আইয়ুব ও দাউদ ইব্রাহীম

আনিতা আইয়ুব-দাউদ ইব্রাহীম

গত শতকের নব্বই দশকের উঠতি নায়িকা আনিতা আইয়ুব ছিলেন নজর কাড়া সুন্দরী। আর এই সুন্দরী মন কেড়ে নেন গ্যাংস্টার দাউদ ইব্রাহীমের। তারা সম্পর্কে জড়িয়ে পরেন। ১৯৯৫ সালে বলিউড পরিচালক জাভেদ সিদ্দিকি তার একটি ছবিতে আনিতাকে নায়িকা হিসেবে নিতে চাননি। ফলাফল হিসেবে দাউদ ইব্রাহীমের লোকেরা জাভেদ সিদ্দিকিকে গুলি করে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

দাউদ ইব্রাহীম ও মন্দাকিনী

মন্দাকিনী-দাউদ ইব্রাহীম

‘রাম তেরি গঙ্গা মাইলি’ ছবির আলোচিত নায়িকা মন্দাকিনীর সঙ্গে সম্পর্ক ছিল দাউদ ইব্রাহীমের। শুধু তাই নয়, মন্দাকিনীকে নায়িকার চরিত্র দেওয়ার জন্য পরিচালকদের ওপর চাপ প্রয়োগ করতেন দাউদ ইব্রাহীম।

শুধু নায়িকাদেরই যে গ্যাংস্টারদের সাথে সম্পর্ক আছে তা নয়, বলিউড সুপার স্টার শাহরুখ খান, সালমান খান, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, পরিচালক মুকেশ ভাট, রাকেশ রোশন এবং আরও অনেক তারকাকেই বিভিন্ন সময়ে মাফিয়াদের সঙ্গে এক ছবিতে দেখা গেছে। এছাড়াও অনেক তারকাই জানিয়েছেন, বড় অংকের টাকাও দিতে হয় বলিউডে প্রভাব বিস্তারকারী এই মাফিয়াদেরকে। মিড-ডে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে ফিরিয়ে আনা হলো র‌্যাব গোয়েন্দা প্রধানকে

পরবর্তী

জেনেভা চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’

পরবর্তী

জেনেভা চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’

মাঠেই হ্যাটট্রিকের কল্পনা করেছিলেন তাসকিন

সর্বশেষ

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT