চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরিয়ে আনা হলো র‌্যাব গোয়েন্দা প্রধানকে

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৮:৪৮ অপরাহ্ন ২৯, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে অভিযানের সময় বোমা হামলায় গুরুতর আহত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে কুর্মিটোলা বিমানবন্দরে নামে। তারপর লেফটেন্যান্ট কর্নেল আজাদকে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়।

র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, “আবুল কালাম আজাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এই অবস্থা তাকে দেশে নিয়ে এখনকার দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চালাতে হবে।”

তিনি জানান, বিষয়টি নিয়ে আবুল কালাম আজাদের স্বজনদের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতিতেই লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।

সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে শনিবার সন্ধ্যার পর সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পরই ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে দুই পুলিশ কর্তকর্তাসহ ৬ ব্যক্তি নিহত হন। আহত হন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ আরো প্রায় ৪০ জন।

আহত আজাদকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা  দেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেই রাতেই বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।

Reneta

রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাবর‌্যাব গোয়েন্দা প্রধানসিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ শুরু ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

পাকিস্তানে কোনো প্রতিনিধি না পাঠানোর বার্তা ইরানের

এপ্রিল ১৯, ২০২৬
মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT