আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী কর্মকাণ্ডে বলিউডের নায়িকাদের বড় ভূমিকা আছে। বলিউডের কয়েকজন নায়িকার নামের সঙ্গে জড়িয়ে গেছে কিছু আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীর নাম। গ্যাংস্টারদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা নিজেদেরকে নিয়ে গেছেন শক্তিশালী অবস্থানে। জেনে নিন তেমনই কয়েকজন নায়িকা সম্পর্কে।

মমতা কুলকার্নি-বিক্রম গোস্বামী
বেশ কিছু ছবিতে সফলতা পাওয়ার পর মমতা কুলকার্নি মাফিয়া বিক্রম গোস্বামীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করেন। অবৈধভাবে অর্থ পাচার এবং ড্রাগের ব্যবসার জন্য একাধিক মামলার আসামী বিক্রম গোস্বামী মমতাকে নিয়ে দুবাইতে অপরাধ কার্যক্রম চালিয়ে যান ১০ বছরেরও বেশি সময় ধরে। পরে মমতা এবং বিক্রমকে ২০১৪ সালে কেনিয়া থেকে আটক হয়।

মনিকা বেদী-আবু সালেম
বলিউড নায়িকা মনিকা বেদীর সঙ্গে গ্যাংস্টার আবু সালেমের সম্পর্ক ছিল। এমনকি একাধিক পরিচালকের ওপর আবু সালেম জোর খাটিয়েছেন মনিকা বেদীকে নায়িকা হিসেবে তাদের ছবিতে নেওয়ার জন্য। ফলে মনিকা বেদী বলিউডে নিজের একটি শক্ত অবস্থান গড়ে নিতে পারেন। পরবর্তীতে এই যুগলের বিচ্ছেদ হয়ে যায়।

সোনা-হাজী মাস্তান
গ্যাংস্টার হাজী মস্তান মধুবালার খুব ভক্ত ছিলেন। আর বলিউডের বি-গ্রেডের ছবির নায়িকা সোনার সঙ্গে মধুবালার চেহারার অনেক মিল ছিল। তাই হাজী মস্তানের সঙ্গে সোনার প্রেম এবং বিয়ে হয়। এটাই প্রথম কোনো গ্যাংস্টারের সঙ্গে বলিউড নায়িকার বিয়ের ঘটনা ছিল।

আনিতা আইয়ুব-দাউদ ইব্রাহীম
গত শতকের নব্বই দশকের উঠতি নায়িকা আনিতা আইয়ুব ছিলেন নজর কাড়া সুন্দরী। আর এই সুন্দরী মন কেড়ে নেন গ্যাংস্টার দাউদ ইব্রাহীমের। তারা সম্পর্কে জড়িয়ে পরেন। ১৯৯৫ সালে বলিউড পরিচালক জাভেদ সিদ্দিকি তার একটি ছবিতে আনিতাকে নায়িকা হিসেবে নিতে চাননি। ফলাফল হিসেবে দাউদ ইব্রাহীমের লোকেরা জাভেদ সিদ্দিকিকে গুলি করে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

মন্দাকিনী-দাউদ ইব্রাহীম
‘রাম তেরি গঙ্গা মাইলি’ ছবির আলোচিত নায়িকা মন্দাকিনীর সঙ্গে সম্পর্ক ছিল দাউদ ইব্রাহীমের। শুধু তাই নয়, মন্দাকিনীকে নায়িকার চরিত্র দেওয়ার জন্য পরিচালকদের ওপর চাপ প্রয়োগ করতেন দাউদ ইব্রাহীম।
শুধু নায়িকাদেরই যে গ্যাংস্টারদের সাথে সম্পর্ক আছে তা নয়, বলিউড সুপার স্টার শাহরুখ খান, সালমান খান, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, পরিচালক মুকেশ ভাট, রাকেশ রোশন এবং আরও অনেক তারকাকেই বিভিন্ন সময়ে মাফিয়াদের সঙ্গে এক ছবিতে দেখা গেছে। এছাড়াও অনেক তারকাই জানিয়েছেন, বড় অংকের টাকাও দিতে হয় বলিউডে প্রভাব বিস্তারকারী এই মাফিয়াদেরকে। মিড-ডে।








