চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠেই হ্যাটট্রিকের কল্পনা করেছিলেন তাসকিন

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৯:২০ অপরাহ্ন ২৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ডাম্বুলা, শ্রীলংকা থেকে: ‘শেষ ওভারের আগে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে একটু কল্পনা করছিলাম যে হ্যাটট্রিক হতে পারে। আল্লাহর রহমতে হয়েও গেল!’ বুধবার টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তাসকিন আহমেদ।

পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক পেয়েছেন তাসকিন। এটিকে নিজের জীবনের একটা বড় অর্জন জানিয়ে এই পেসার বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার হ্যাটট্রিক করলাম। অবশ্যই এটি বড় পাওয়া। ভালো লাগছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার হ্যাটট্রিক করায় ভাগ্যের অবদানের কথাও বলছেন তাসকিন, ‘উইকেট পেতে ভালো বোলিং করতে হয় ঠিক, তবে সত্যি বলতে ভাগ্যের ব্যাপারও। শেষ বলটা যেমন ইয়র্কার ছিল, কিন্তু বোল্ড না হয়ে ব্যাটের কানায় লেগে চারও হয়ে যেতে পারত। আমার ভাগ্য ভালো ছিল, হয়েছে।’

ম্যাচটা অবশ্য জয়ের জন্য লড়ার সুযোগ হয়নি বাংলাদেশের। বৃষ্টিতে ভেসে গেছে দ্বিতীয় ইনিংসের পুরোটাই। হ্যাটট্রিক করা টাইগার পেসার তাসকিনের কণ্ঠে সেটি নিয়ে থাকল কিছুটা আক্ষেপের সুর, ‘ভালো লাগত যদি ম্যাচটা হতো এবং আমরা জিততে পারতাম। বৃষ্টির কারণে হয়নি। কারণ মূল লক্ষ্য তো সিরিজ জয়।’

ডাম্বুলায় রণগিরি স্টেডিয়ামে ৫০তম ওভারের তৃতীয় বলে আসেলা গুনারত্নেকে সৌম্য সরকারের ক্যাচ বানান তাসকিন। পরের বলে সুরঙ্গা লাকমলকে মোস্তাফিজের তালুতে জমা করেন তিনি। তারপরের বলটিতেই আসে মাহেন্দ্রক্ষণ। দারুণ এক ইয়র্কারে নুয়ান প্রদীপের স্টাম্প উপড়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

সফরের শেষ পর্বে তৃতীয় ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ডাম্বুলা থেকে বুধবার দুপুরে কলম্বোতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টিতে ভেস্তে যাওয়ার অতৃপ্তিকে ঝেড়ে তৃতীয় ওয়ানডের জন্য মানসিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। কলম্বোর অন্যতম আন্তর্জাতিক ভেন্যু সিনহলিজ স্পোর্টস ক্লাবে ১ এপ্রিল ডে-ম্যাচ। সেই ম্যাচে হার এড়ালেই নিশ্চিত হবে ওয়ানডে সিরিজ জয়। সেজন্য বৃহষ্পতিবার ম্যাচের ভেন্যুতে অনুশীলন করবে টিম-টাইগার্স।

Reneta

রিপোর্টটি দেখতে নিচে ক্লিক করুন:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত, তবে নতুন শর্ত আরোপ করেছে ইরান

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ সংকট: ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলার তেলের ক্ষতি

এপ্রিল ১৮, ২০২৬

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT