চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমছে সংক্রমণ ও মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মহামারী করোনাভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমে এসেছে ভাইরাসের প্রকোপ।  গত কয়েকদিন ধরে করোনার শীর্ষ দেশ দুটিতে সংক্রমণ ও মৃত্যু উভয়ই অনেকটা কমে এসেছে।  বিপরীতে করোনা মহামারীর কেন্দ্রস্থল হয়ে উঠেছে ভারত।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, এক সময় যুক্তরাষ্ট্রে প্রতিদিনই আক্রান্ত হয়েছে ৬০-৭০ হাজার করে।  গত কয়েকদিন তা অনেকটাই নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৩২৫ জন আর মারা গেছে ২৮৬ জন। দুদিন আগে আক্রান্তের সংখ্যা ছিলো ৩১ হাজার ১১০ জন, একই দিন মৃতের সংখ্যা ছিলো ৪৩০ জন।  যুক্তরাষ্ট্রে কিছুদিন আগেও দৈনিক মৃত্যু দেড় থেকে দুই হাজারের উর্ধ্বে ছিলো।

যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ লাখ ৬০ হাজার ২৫০ জন। আর মারা গেছে ১ লাখ ৯৩ হাজার ২৪৮ জন। আক্রান্ত ও মৃত্যু দুটাতেই অবশ্য এখনও বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পর করোনার সবচেয়ে ভয়াবহ স্থানে পরিণত হয় ব্রাজিল। কিন্তু গত কয়েকদিন ধরে ল্যাটিন আমেরিকার দেশটিতেও করোনার প্রকোপ হ্রাস পেতে শুরু করেছে।

গত একদিনে আক্রান্ত হয়েছে ১০ হাজার ১৮৮ জন এবং মারা গেছে ৩১৫ জন। দুদিন আগে এ সংখ্যাটি ছিলো যথাক্রমে ১৪ হাজার ৬০৬ জন(আক্রান্ত) এবং ৪৫৬ জন (মৃত্যু)।  ব্রাজিলে মোট করোনা আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৪৭ হাজার ৭৯৪ জন এবং মারা গেছে ১ লাখ ২৭ হাজার।

ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে কমলেও করোনার কেন্দ্রস্থল হয়ে উঠেছে ভারত। দেশটিতে গত কয়েকদিন টানা ৯০ হাজারের উর্ধ্বে আক্রান্ত হয়েছে। যা বিশ্ব রেকর্ড।  মারাও যাচ্ছে হাজারের উপরে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যায় ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষ দ্বিতীয় স্থান দখল করেছে ভারত।  একদিন আগেও ভারতে ৯১ হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় সে সংখ্যাটি অনেকটা কমে এসেছে। গতকাল আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ২২ জন এবং মারা গেছে ১ হাজার ১২৯ জন।

Reneta

মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা  ৪২ লাখ ৭৭ হাজার ৫৮৪ জন। মোট মৃত্যু হয়েছে ৭২ হাজার ৮১৬ জন।

গত একদিনে বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ  ৯৭ হাজার ৬৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৬ জন।

বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৪২৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। আর সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৮৬০ জন।

বিশ্বের প্রায় অধিকাংশ দেশ এরই মধ্যে লকডাউন স্বাভাবিক করার প্রক্রিয়াধীন।  করোনার ঝুঁকি সত্ত্বেও অর্থনৈতিক সংকট এড়ানোর প্রয়োজনে অনেক দেশ ইতোমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।  বিশ্ববাসী আশা করছে দ্রুত একটা কার্যকর ভ্যাকসিনের।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত গণহারে কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন পাচ্ছে না বিশ্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থাব্রাজিলভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সায় ‘নতুন অধ্যায়ের’ অনুশীলনে মেসি

পরবর্তী

ভ্যাকসিনে সরকারের সক্ষমতায় ৭৪ শতাংশ কানাডিয়ানের আস্থা

পরবর্তী

ভ্যাকসিনে সরকারের সক্ষমতায় ৭৪ শতাংশ কানাডিয়ানের আস্থা

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ প্রকাশ করলো রাশিয়া

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT