চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ প্রকাশ করলো রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি এর প্রথম ব্যাচ জনসাধারণের মাঝে প্রকাশ করলো রাশিয়া।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন সংবাদ দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাদের তৈরি করোনা ভ্যাকসিনের প্রয়োজনীয় ল্যাবরেটরি ল্যাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং প্রথম ব্যাচের ভ্যাকসিন জনসাধারণের মাঝে প্রচারের জন্য প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই আঞ্চলিক পর্যায়ে ভ্যাকসিন বিতরণ শুরু করা হবে।

আগস্টের দ্বিতীয় সপ্তাহের দিকে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ তৈরির সংবাদ দেয় রাশিয়া। এর আগে ১১ অগাস্ট বিশ্বকে প্রথম করোনা ভ্যাকসিন অনুমোদনের কথা জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।

যদিও রাশিয়ার এই ঘোষণাটি পশ্চিমা বিশ্বের গবেষকদের মাঝে সন্দেহ তৈরি করে। তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল ছাড়াই এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে বলে অভিযোগ আছে।

তবে দেশটি বলছে, প্রথম পর্যায়ে এই ভ্যাকসিনে মানবদেহে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দ্বিতীয় ধাপে দেহে গড়ে উঠছে প্রতিরোধ ক্ষমতা।  সর্বশেষ ল্যাবরেটরি ল্যাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তা প্রকাশ করার কথা জানায় দেশটি।

Reneta

গত রোববার মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে রাজধানী মস্কোর অধিকাংশ বাসিন্দার দেহে ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসরাশিয়ার ভ্যাকসিনস্পুটনিক ভি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT