চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার জানুয়ারিতেই ঢাকা প্রিমিয়ার লিগ

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৮:৩২ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। যদিও প্রতিবছর অনিশ্চয়তা আর শঙ্কা থাকে লিগ ঘিরে। হবে, হচ্ছে করে ক্রিকেটের ভরা মৌসুম পেরিয়ে শেষমেশ মাঠের খেলা গড়ায় এপ্রিলে-মে’র ঝড়-বৃষ্টির দিনে। যে কারণে প্রিমিয়ার লিগের জৌলুসে কাটতি। লিগের ঐতিহ্য ও হারানো সেই জৌলুস ফেরাতে উদ্যোগী হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। নতুন বছরের শুরুতেই মাঠে গড়াবে এবারের প্রিমিয়ার লিগ, এমন ঘোষণা তাদের।

গত আসরে উন্মুক্ত পদ্ধতিতে দলবদল হলেও এক মৌসুম বিরতি দিয়ে আবারও ফিরছে প্লেয়ার্স বাই চয়েজ। থাকছে না খেলোয়াড়দের ইচ্ছামতো ক্লাব বেছে নেয়ার সুযোগ। বিসিবির ঠিক করে দেয়া ক্যাটাগরি অনুযায়ী লটারির মাধ্যমে খেলোয়াড় বেছে নেবে ক্লাবগুলো।

সিসিডিএম’র নতুন চেয়ারম্যান কাজী  এনাম আহমেদ মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রিমিয়ার লিগ নিয়ে তার কমিটির বেশকিছু পরিকল্পনার কথা। যার মধ্যে প্রথম পদক্ষেপ জানুয়ারিতে প্রিমিয়ার লিগ আয়োজন।

‘প্রিমিয়ার লিগ আমরা আগের মতো সময়ে নিয়ে আসতে চাই। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। চেষ্টা করবো জানুয়ারির ২০ তারিখের মধ্যে যাতে শুরু করা যায়। তার ১০ থেকে ১২ দিন আগে প্লেয়ার্স বাই চয়েজের যে ড্রাফট সিস্টেম আছে, সেটা যাতে করতে পারি।’

ওয়ানডে ফরম্যাটের পাশাপাশি পয়েন্ট টেবিলের সেরা আট দলকে নিয়ে টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা চলছে বলে জানালেন সিসিডিএম চেয়ারম্যান। কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচারের পাশাপাশি, আম্পায়ারিং বিতর্ক এড়াতে পুরো ম্যাচ ক্যামেরায় রেকর্ড করার কথাও জানান তিনি।

একসময় প্রিমিয়ার লিগের ম্যাচে দর্শকের ঢল নামত। এখন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী-মোহামেডান দ্বৈরথেও দেখা মেলে না হাজারখানেক দর্শক! প্রিমিয়ার লিগে দর্শক ফেরাতেও উদ্যোগ নেবেন এনাম আহমেদ। লিগের জনপ্রিয়তা ও দর্শক উপস্থিতি কমে যাওয়ার অন্যতম কারণ শহরের বাইরে লিগের ম্যাচ আয়োজন। দর্শকদের আগ্রহ ফেরাতে ঢাকা নগরীর কেন্দ্রস্থলের পরিচিত ভেন্যুর পাশাপাশি নতুন ভেন্যু যোগ করার পরিকল্পনাও আছে সিসিডিএমের।

Reneta

‘শহরের ভেতর যে মাঠগুলো আছে সেগুলো নিয়ে ক্লাবগুলোর সাথে আলাপ করবো। বিশেষ করে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আবাহনী মাঠ যেন প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ লিগের জন্য ব্যবহার করা যায়। ধানমন্ডির ৮ নম্বর মাঠ, বুয়েট মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, এগুলো নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলবো, এমনকি সিটি কর্পোরেশনের সাথে কথা বলে দেখব আমরা। কোন মাঠগুলোকে আবার লিগের খেলার জন্য নিয়ে আসা যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬

মেসিই নেবেন আর্জেন্টিনার পেনাল্টি

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT