চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০০১ সালে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনের হয়ে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে সাত মিনিট ক্লিনিক্যালি মৃত ছিলেন নরওয়ের বর্তমান কোচ স্টালে সোলবাকেন। দলের চিকিৎসক ফ্রাঙ্ক ওডগার্ডের দ্রুত চিকিৎসায় তিনি প্রাণে বাঁচেন। ২৬ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর সুস্থ হলেও জন্মগত হৃদযন্ত্রের ত্রুটির কারণে ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি ঘটে যায়।

পরে ৩৩ বছর বয়সে সোলবাকেন কোচিংয়ে যোগ দিয়ে নরওয়ের অনূর্ধ্ব-১৮ দল ও হামকাম ক্লাবের দায়িত্ব পালন করেন। এরপর এফসি কোপেনহেগেনের কোচ হিসেবে প্রথম মৌসুমে ডেনিশ লিগ জেতেন এবং চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্সকে হারিয়ে নজর কাড়েন। জার্মানির এফসি কোলন ও ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনেও কোচিং করান, সেখানে তেমন সফল হননি। পরে কোপেনহেগেনে ফিরে সাত বছর দায়িত্বে ছিলেন।

২০২০ সালে নরওয়ে জাতীয় দলের কোচ হওয়ার পর ২০২২ বিশ্বকাপ ও ইউরো ২০২৪-এ জায়গা করতে ব্যর্থ হয় দেশটি। এরপর তিনি ঘোষণা দেন, ২০২৬ বিশ্বকাপে নরওয়েকে তুলতে না পারলে পদত্যাগ করবেন। বর্তমানে তার অধীনে নরওয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। খেলবে কোয়ার্টার ফাইনালে।

এবারের আসরে তিনি নরওয়েকে রাউন্ড অফ ৩২-এ আইভরি কোস্ট এবং রাউন্ড অফ ১৬-তে ব্রাজিলের বিপক্ষে জয় এনে দিয়েছেন, যা  স্ক্যান্ডেনেভিয়ান দেশটিকে টুর্নামেন্টের অন্যতম বড় গল্পে পরিণত করেছে। এখন সেমিফাইনালে জায়গা করে নেয়ার লড়াইয়ে নরওয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডের।

সোলবাকেন সাক্ষাৎকারে বলেছেন, মৃত্যুর কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা তাকে জীবনের প্রকৃত গুরুত্ব বুঝতে শিখিয়েছে। তার ভাষায়, ‘আমি আমার কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিই, তবে এখন জানি জীবনে ফুটবলের চেয়েও গুরুত্বপূর্ণ অনেককিছু আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরওয়েফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্টালে সোলবাকেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের উচ্ছ্বাস

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

জুলাই ২৯, ২০২৬

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

জুলাই ২৯, ২০২৬

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT