চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে দুইটি পৃথক তালেবানি হামলায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুধারীর গুলির দুইটি পৃথক ঘটনা ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। দেশটির নিরাপত্তা রক্ষাকারীবাহিনীকে লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এই দুই হামলা দায় স্বীকার করে বক্তব্য দিয়েছে তালেবান ‍মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে এই দুই ঘটনায় অন্তত ১৬জন নিহত হয়েছে এবং ৪০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম হামলাটি হয় দক্ষিণ কাবুলের পুলিশ ভবনে। সেখানকার পেছনের একটি দেয়ালের সাথে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ঠেকিয়ে রাখা হয়। পরে সেখানে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধ শুরু হয়, যা কয়েক ঘন্টা ধরে চলে। এই যুদ্ধের আগে তালেবান সন্ত্রাসীরা তাদেরকে বিল্ডিংয়ের মধ্যে সুরক্ষিত করে ফেলে বলে পুলিশ জানায়।

আত্মঘাতী হামলাটি হয় কাবুলের কেন্দ্রীয় গোয়েন্দা ভবনের মূল গেটের সামনে। সেখানে একজন নিজেকে বিস্ফোরিত করে। এতে ওই ভবনের একজন গার্ড সদস্য ঘটনাস্থলেই মারা যান, আহত হন কয়েকজন। বোমা বহনকারী ব্যক্তির কাছে বন্দুকও ছিলো। তিনি ভিতরে ঢোকার চেষ্টা করলে তাকে গেট সম্মুখে বাঁধা দেয়া হয়েছিলো বলে পুলিশ জানায়।

এ ঘটনার সময় কাছেই ক্রিকেট খেলছিলেন শহিদুল্লাহ নামের ২০ বছর বয়সী এক যুবক। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, বিকট শব্দ শুনে আমরা মাঠ ছেড়ে জীবন বাঁচাতে দৌড়ে পালাই।

এই মাসে কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর আগে সুপ্রিমকোর্টের সামনে ঘটা এক আত্মঘাতী বিস্ফোরণে নারী ও শিশুসহ ২২ জন প্রাণ হারায়। ইসলামিক স্টেট (আইএস) ওই ঘটনার দায় স্বীকার করেছিলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী হামলাআফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবারের মতো চীনকে হুমকি দিল জঙ্গি আইএস

পরবর্তী

মেসি-সুয়ারেজ-নেইমারে গোলোৎসবের রাত বার্সার

পরবর্তী

মেসি-সুয়ারেজ-নেইমারে গোলোৎসবের রাত বার্সার

বার্সেলোনা ছাড়ার ঘোষণা এনরিকের

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT