চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আতঙ্ক’ গ্রুপের সদস্যদের হাতে খুন হন মহসিন

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:৫২ অপরাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
স্কুল ছাত্র মহসিন হত্যায় গ্রেপ্তার এজহারভুক্ত আসামি আসিফ ও রকি

স্কুল ছাত্র মহসিন হত্যায় গ্রেপ্তার এজহারভুক্ত আসামি আসিফ ও রকি

রাজধানীর মোহাম্মদপুরে কিশোরদের গ্যাং কালচারে নিহত স্কুলছাত্র মহসিন (১৬) হত্যায় জড়িত দুই আসামিকে জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে নানা তথ্য আসছে। পুলিশ বলছে, মহসিন ছিলেন কিশোর গ্যাং ‘ফিল্ম ঝির ঝির’ গ্রুপের সদস্য। একই এলাকার ‘আতঙ্ক’ নামে আরেক গ্রুপের সদস্যরা খুন করে তাকে।

বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ের পাইওনিয়ার গলিতে ছুরিকাঘাত করে মহসিনকে খুন করা হয়। ওই ঘটনায় নিহতের বড়ভাই ইউসুফ আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০/১৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, এজাহারভুক্ত প্রথম ও দ্বিতীয় আসামি আসিফ (১৮) ও রকিকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত নামা আসামিদের মধ্যে আরো দুজন গ্রেপ্তার আছে।

গ্রেপ্তার হওয়া আসিফের বাবা মাছ ব্যবসায়ী এবং রকির বাবা গার্মেন্টসকর্মী। মহসিন হত্যাকাণ্ডের মূলহোতা পারভেজকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

মামলার তদন্ত তদারকি কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, বুধবার বিকেল তিনটার দিকে এক বান্ধবীকে নিয়ে ঢাকা উদ্যান এলাকায় ঘুরতে যান পারভেজ, ওই সময় সেখানে উপস্থিত হন মহসিন। সেই বান্ধবীকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মহসিন পারভেজের মোবাইল ও এক হাজার টাকা রেখে দেন।

পরে পারভেজ তার সঙ্গীদের ডেকে মহসিনের এলাকা চাঁদ উদ্যান এলাকায় যান। সেখানে মহসিনকে পেয়ে ১৫/২০ জন মিলে প্রথমে মারধর এবং পরে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তখন মহসিনকে বাঁচাতে তার তিন বন্ধু এগিয়ে গেলে তারাও আহত হন।

Reneta

ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় মহসিনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ৮ টার দিকে চিকিৎসকরা মহসিকে মৃত ঘোষণা করেন। নিহত মহসিন স্থানীয় চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণিতে পড়তেন।

আহত সাব্বির (১৭) ও রাকিব (১৭) নিহত মহসিনের সঙ্গেই লেখাপড়া করতেন। আর রুবেল (২৩) প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন।

নিহত শিক্ষার্থী মহসিন

পুলিশ বলছে, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও কাটাসুর এলাকার স্থানীয়রা জানায়, ‘ফিল্ম ঝির ঝির’ ও ‘আতঙ্ক’ দুটি কিশোর গ্রুপের বেশিরভাগই স্কুল পড়ুয়া। তারা মোহাম্মদপুর এবং আশেপাশের এলাকায় বসবাস করে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মূলহোতা পারভেজসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোর গ্যাং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT