চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই কিশোর গ্যাংয়ের কোন্দলের বলি এক স্কুলছাত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

দুই কিশোর গ্যাংয়ের কোন্দলে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ের পাইওনিয়ার গলিতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মহসিন (১৬) নামের এক স্কুলছাত্র। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার রাতে নিহত মহসিন স্থানীয় চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ বলছে, অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে। মামলার পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মহসিনকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৮টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আহত ৩ জনের মধ্যে সাব্বির (১৭) ও রাকিব (১৭) সোহরাওয়ার্দী হাসপাতালে এবং রুবেল (২৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত সাব্বির ও রাকিব নিহত মহসিনের সঙ্গেই লেখাপড়া করেন। রুবেল প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি।

Reneta

জানা গেছে, বুধবার রাতে কালভার্টের পাশে আড্ডারত অবস্থায় বেশ কয়েকজন যুবক এসে মহসিনের কলার ধরে টেনে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। সে সময় মহসিনকে বাঁচাতে গেলে সাব্বির, রাকিব ও রুবেলকেও আঘাত করে ওই যুবকরা।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহসিনকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন চ্যানেল আই অনলাইন-কে বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। মূলত কাটাসুর ভিত্তিক একটি কিশোর গ্যাং বাকবিতণ্ডাকে কেন্দ্র করে চাঁন উদ্যানের একটি কিশোর গ্যাংয়ের ওপর আক্রমণ করে।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর গ্যাংমহসিনমোহাম্মদপুররাজধানী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT