চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। দেশ ত্যাগের সময় তিনি তার নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছেন বলেও জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ‘ইকে ৫৮৩’-এ দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তার চূড়ান্ত গন্তব্য নেদারল্যান্ডস বলে জানা গেছে।

বিমানবন্দরের যাত্রী আগমন-নির্গমন সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, দেশত্যাগের সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট (নম্বর: NMF001DH5)ব্যবহার করেন। যদিও তার কাছে কূটনৈতিক ও ব্যক্তিগত—দুই ধরনের পাসপোর্টই ছিল।

পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা যায়, ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করায় দায়িত্বরত পুলিশ তার কাছে বিদেশ গমনের সরকারি আদেশ (জিও) দেখতে চান। প্রাথমিকভাবে তার কাছে জিও না থাকলেও পরে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে জিও জারি করিয়ে সফট কপি ইমিগ্রেশন কর্মকর্তাদের দেখান তিনি। এরপরই তাকে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে দেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকায় দেশত্যাগে বাধা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলে মন্ত্রণালয়টি শূন্য হয়। এরপর একই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ তৈয়্যব। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রযুক্তি খাত সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার তাকে নেদারল্যান্ডস থেকে নিয়ে আসে। তিনি নেদারল্যান্ডসের নাগরিক।

Reneta

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টা ও মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদার কর্মকর্তাদের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সরকারের ঘনিষ্ঠ পর্যায়ের কেউ কেউ দেশ ছাড়তে পারেন—এমন গুঞ্জনের মধ্যেই ফয়েজ তৈয়্যবের দেশত্যাগের ঘটনা সামনে এলো।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক মুহাম্মদ ইউনূসঅন্তবর্তী সরকারটেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীডাকপ্রধান উপদেষ্টাবিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
শেয়ারTweetPin

সর্বশেষ

লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের নিন্দা

এপ্রিল ৯, ২০২৬

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৫৪ নিহত

এপ্রিল ৯, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে মেঘলা আকাশ, ভোর থেকে বৃষ্টি

এপ্রিল ৯, ২০২৬

বার্সার ঘরে অ্যাটলেটিকোর জয়, লিভারপুলকে দাঁড়াতে দেয়নি পিএসজি

এপ্রিল ৯, ২০২৬

চলছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT