চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

কানাডাকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু, আফগানিস্তানের বিপক্ষে দুই সুপার ওভারে জয়। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল। তবে এইডেন মার্করাম ব্যাটে ঝড় তুলেছেন। তার অপরাজিত ৮৬ রানের ইনিংসে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। আসরে প্রোটিয়াদের টানা তৃতীয় জয় এটি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে তারা। জবাবে নেমে ১৭ বল হাতে রেখে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা।

আগে ব্যাটে নামা কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মার্ক চ্যাপম্যান। ২৬ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও ২টি ছক্কার মার। ১৭ বলে ৩১ রান করেন ফিন অ্যালেন। ২৪ বলে ৩২ রান করেন ড্যারিল মিচেল। ১৫ বলে ২৩ রান করেন জেমস নিশাম। এছাড়া টিম সেইফার্ট ও রাচিন রবিন্দ্রের ব্যাট থেকে আসে ১৩ রান করে।

প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো জানসেন ৪ উইকেট নেন। কেশভ মহারাজ, লুনগি এনগিদি ও কোরবিন বোশ নেন একটি করে উইকেট।

জবাবে নেমে ঝড় তোলেন মার্করাম। ১৯ বলে ফিফটি করেন প্রোটিয়া অধিনায়ক। ৮ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ডেভিড মিলার ১৭ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে আসে ২১ রান করে। এছাড়া কুইন্টন ডি কক করেন ২০ রান।

কিউই বোলারদের মধ্যে লোকি ফার্গুসন, জেমস নিশাম ও রাচিন রবিন্দ্র একটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জানসেনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ডমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT