অন্যান্য

জুবাইদা রহমানের সাজা স্থগিত

জুবাইদা রহমানের ছবি, বাংলাদেশি নারী আইনজীবী ও সমাজকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

জুবাইদা রহমানের ছবি, তিনি একজন বাংলাদেশি নারী আইনজীবী ও সমাজকর্মী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেওয়া সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার।

বুধবার (২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয়।

সেখানে বলা হয়: ডা. জুবাইদা রহমান এর সাজা স্থগিতের বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে The Code of Criminal Procedure, (Act No. V of 1898)- এর ধারা ৪০১(১) এ প্রদত্ত ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ (কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬/০৯/২০০৭)-এ তার বিরুদ্ধে প্রদত্ত দন্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপীল দায়েরের শর্তে ০১ (এক) বছরের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

বিষয়:জুবাইদা রহমান জোবাইদা রহমান তারেক রহমান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…