আন্তর্জাতিক

নিউ ইয়ারের রাতে ডেলিভারি বয় পেল কোটি টাকার বকশিশ

জামালপুরে জোমাটো ডেলিভারি বয়, নিরাপত্তা ও সুরক্ষা গুরুত্বের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে একটি জোমাটো ডেলিভারি বয় তার বাইকে খাবার ডেলিভারি দিচ্ছে, পেছনে অন্যান্য ডেলিভারি কর্মীরা ও পথচারীরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১ লাখ নয় ২ লাখ নয়, নিউ ইয়ারের রাতে ফুড ডেলিভারি করে একেবারে ৯৭ লাখ টাকার টিপস পেল ভারতের জোমাটোর ফুড ডেলিভারি বয়রা। দেশটিতে খাবার ডেলিভারির ক্ষেত্রে বেশ জনপ্রিয় জোমাটো ফুড ডেলিভারি অ্যাপ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বছর শেষের রাতে পুরো ভারত থেকে জোমাটোতে খাবার অর্ডার করেছিলেন অনেকেই। আর নতুন বছরে পদার্পণের খুশিতে জোমাটোতে টিপসও দিয়েছেন অনেকে। আর তাই এক রাতেই জোমাটো টিপস বাবদ পেয়েছে প্রায় ৯৭ লাখ টাকা।

জোমাটোর প্রতিষ্ঠাতা দীপেন্দ্র গোয়েল একটি এক্স পোস্টে সেই টিপসের কথা উল্লেখ করে বলেন, লাভ ইউ ইন্ডিয়া। আপনারা ৯৭ লাখ টাকার টিপস দিয়েছেন। তিনি অন্য একটি পোস্টে লিখেছেন ৩১ ডিসেম্বর শেষবেলায় একেবারে ৪০,০০০ অর্ডার মিলেছে। লাভ ইউ ইন্ডিয়া।

এই পোস্ট করার পর থেকে অনেকেই এনিয়ে নানা মন্তব্য করেছেন সোশ্য়াল মিডিয়ায়। একজন লিখেছেন বেশ খুশির খবর। অপর একজন লিখেছন আপনারা ডেলিভারি বয়দের যেটা দিতে চান না সেটাই দিয়ে দিয়েছেন কাস্টমাররা। এটা বোঝার চেষ্টা করুন।

বিষয়:জোমাটো নিউ ইয়ার ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…