চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই দেশে গান কখনো থামবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় গানের অনুষ্ঠানে একজন শিল্পী পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানী শহরে ছিলো দুটি কনসার্ট। নিরাপত্তার অজুহাতে কনসার্টের আগের রাতেই স্থগিত করা হয় নব্বই দশকের জনপ্রিয় চার ব্যান্ডকে নিয়ে ‘ঢাকা রেট্রো’ কনসার্ট, এবং আরেকটি কনসার্ট ছিলো ‘গণজোয়ার’। যা শুরু করেও একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পণ্ড হয়! সম্প্রতি আরো কয়েকটি কনসার্ট নিয়ে নিরাপত্তা এবং বিশৃঙ্খলার অভিযোগ শোনা গেছে।

প্রায়শই কনসার্ট নিয়ে উঠা বিশৃঙ্খলার এমন অভিযোগ নিয়ে এবার কথা বললেন ব্যান্ড ‘নেমেসিস’-এর জোহাদ রোজা চৌধুরী। শুক্রবার রাতে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে চলমান সময়ে কনসার্টগুলোর অভিজ্ঞতার নিরিখে সরব হন তিনি।

শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘গণজোয়ার’ কনসার্টে গাওয়ার কথা ছিলো নেমেসিস-এরও। কিন্তু বিশৃঙ্খলার কারণে কনসার্ট পণ্ড হওয়ায় সেটা সম্ভব হয়নি। এ বিষয়ে জোহাদ বলেন, “আজকের কনসার্ট ভালোই হচ্ছিল। ক্রিপটিক ফেইট স্টেজে, হঠাৎ করে ২০-৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। তারপর কী হলো, আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটি বাতিল হলে গেল। আমরা নেমেসিস, অ্যাভয়েড রাফা শোতে পারফর্ম করতে পারলাম না।”

Banglabid

প্রশ্ন রেখে এই মিউজিশিয়ান বলেন, “বিগত বেশ কয়েকটা কনসার্টেই একই জিনিসটা হচ্ছে। এরা কারা? এরা কি আসলেই গান শুনতে আসে, নাকি খুবই প্রি-প্ল্যানড একটা অপারেশন চালাচ্ছে শো’র বিরুদ্ধে?”

ফটক ভেঙ্গে যারা ভেতরে ঢুকে কনসার্ট পণ্ডু করে দিয়েছে, তারা নিজেদের বৈষম্যবিরোধী সৈনিক পরিচয় দেয় বলেও জানান জোহাদ। এ বিষয়ে তিনি ওই পোস্টে লিখেন,“আমি শতভাগ নিশ্চিত যে এদের মধ্যে কেউ বৈষম্যবিরোধী সৈনিক না।”

বিস্ময় প্রকাশ করে এই শিল্পী লিখেছেন, ‘এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গানবাজনা করছি, জীবনে এ রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি। আর এই ২০২৪-এ এসে এসব অভিজ্ঞতা হচ্ছে? সবচেয়ে দুঃখজনক আর হতাশার ব্যাপার হচ্ছে যে যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে। কোনো ধরনের প্রতিকার নেই।”

Reneta

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ চেয়ে এই শিল্পী বলেন,“সামনে কী হবে জানি না, তবে এটা জানি যে খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আজ কনসার্টে হামলা দিচ্ছে, কাল যেকোনো আয়োজনে হামলা দিতে পারে।”

সবশেষে জোহাদ বলেন,“বাংলাদেশের জনগণ গানপাগল, আমরা একটা খুব ভালো করে জানি, এই দেশে গান কখনো থামবে না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কনসার্টগণজোয়ারগানগানপাগললিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ

পরবর্তী

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্ট

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে মাঠে, কোচদের নির্দেশনা নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্ট

গভর্নর রিজার্ভে হাত না দিয়ে ১.৮ বিলিয়ন ডলার দায় পরিশোধ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভে হাত না দিয়েই ১.৮ বিলিয়ন ডলার দায় পরিশোধ: গভর্নর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT