চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ প্রস্তুতি নয়, ‘সুন্দর প্রস্তুতি’র আশায় শান্ত

শুক্রবার শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে মাঠের লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ০২, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ট্রফির সাথে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার বড় সুযোগ বাংলাদেশের সামনে। বিশ্বমঞ্চে যাওয়ার আগে তুলনামূলক সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার রাস্তাটা খোলা থাকছে টাইগারদের। শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টি গড়াবে।

সিরিজটি বেশ লম্বা। পাঁচ ম্যাচের হওয়ায় ঘুরিয়ে-ফিরিয়ে স্কোয়াডের সবাইকে পরখ করার সুযোগ পাবে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে প্রথম তিন ম্যাচে পাবে না টিম টাইগার্স। তারপরও ফেভারিট হিসেবেই নামবে নাজমুল হোসেন শান্তর দল। সংবাদ সম্মেলনে অধিনায়ক জানালেন পরীক্ষা-নিরীক্ষার চেয়ে সিরিজ জেতাটাই মুখ্য তার কাছে।

‘প্রথমত, অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করব, তাও নয়। পরীক্ষা–নিরীক্ষার প্রয়োজন হবে না। এ কারণে যে ১৫টা প্লেয়ার এখানে আছে, সবার এই দলকে হারানোর সামর্থ্য আছে। প্রস্তুতি বলব না। বলব সুন্দর প্রস্তুতি এবং কোন কোন জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে যেন আমরা বিশ্বকাপে যেতে পারি।’

Banglabid

সামনেই টি-টুয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বাছাইপর্বে উগান্ডার কাছে হেরে আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে।

দলটির বিপক্ষে এই ফরম্যাটে ২০ ম্যাচের মধ্যে ১৩টিতে জিতেছে বাংলাদেশ। হার ৭ ম্যাচে। পরিষ্কারভাবেই এগিয়ে থেকে শুরু করছে বাংলাদেশ। আইপিএল ছেড়ে দেশের হয়ে সিরিজ খেলতে চলে আসা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন।

‘জানি ওরা শ্রীলঙ্কার কাছে হেরেছে। কিন্তু সিরিজটা ছিল ২-১ ব্যবধানের। দুইশর মতো রান তাড়া করছিল সম্ভবত একটা ম্যাচে। সে ম্যাচে গভীরতা দেখতে পাবেন। রিয়াদ ভাই ভালো করেছে, জাকির একটা ভালো ইনিংস খেলেছে। লেগ স্পিনার রিশাদ দারুণ খেলেছে। আমরাও শ্রীলঙ্কায় গিয়ে সিরিজটা জিততে জিততে হেরেছি। শুধু আশা করছি সিরিজটি যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সমর্থকরা বিরক্তিকর সিরিজ উপভোগ করবে না। যদি ইতিহাস দেখেন, এ দুই দলের সিরিজ সবসময় উপভোগ্য হয়। এবারও তেমনই হবে আশা করি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসশান্তসিকান্দার রাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT