চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

৮ বছর পর ‘বিশ্বজয়ী’ ভারতকে হারাল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার উইকেট উদযাপন করছে, ম্যাচের উত্তেজনা ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সপ্তাহে টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল ভারত। বিশ্বজয়ীদের বরণে বৃহস্পতিবার মুম্বাইয়ে ঢেউ উঠেছিল জনসমুদ্রের। সেই ভারতই বিশ্বকাপ পরবর্তী নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে জিম্বাবুয়ের কাছে। অবশ্য শুভমন গিলের দলে বিশ্বকাপ একাদশের কেউ ছিলেন না হারারেতে।

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠান অধিনায়ক গিল। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১৫ রানে সিকান্দার রাজার দল। জবাবে নেমে ১৯.৫ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ভারত।

৮ বছর পর ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি জয় পেয়েছে জিম্বাবুয়ে। সবশেষ ২০১৬ সালে হারারেতে জয়ের দেখা পেয়েছিল স্বাগতিক দলটি। টি-টুয়েন্টিতে দুদলের ৯ দেখায় ৬ পরাজয়ের বিপরীতে জিম্বাবুয়ের তৃতীয় জয় এটি।

Banglabid

টসে হেরে আগে ব্যাটে নেমে ভারতীয় বোলারদের সামনে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি স্বাগতিকদের কেউ। সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন ক্লাইভ মাদান্দে। ২৫ বলে ২৯ রান করেন এই অলরাউন্ডার। ডিয়ন মায়ার্স ২২ বলে ২৩, ব্রায়ান বেনেট ১৫ বলে ২২, ওয়েসলি মাধেভেরে ২২ বলে ২১ রান এবং সিকান্দার রাজা ১৯ বলে ১৭ রান করেন। বাকীদের কেউই রানের খাতা খুলতে পারেননি।

ভারতের হয়ে রবি বিষ্ণুই ৪ ওভারে ১৩ রান খরচায় ৪ উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর নেন দুটি উইকেট।

জবাবে নেমে ডাক মেরে ফিরে যান অভিষেক শর্মা। গিল একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে উইকেট হারাতে থাকে ভারত। ২৯ বলে ৩১ রান করে ফিরে যান ভারত অধিনায়ক। শেষ দিকে ৩৪ বলে ২৭ রান করেন ওয়াশিংটন সুন্দর, ১২ বলে ১৬ রান করেন আভেশ খান।

Reneta

জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ও টেন্ডাই চাতারা তিনটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিলজিম্বাবুয়েটি-টুয়েন্টিভারতরাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

আগস্ট ১১, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কেঁপে উঠল টেকনাফ সীমান্ত: কী ঘটছে মিয়ানমারে

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT