ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সেঞ্চুরির আশা জাগানো লিটন

ক্রিকেট খেলোয়াড়রা আহত খেলোয়াড়কে মাঠে নিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে আহত খেলোয়াড়কে সহায়তা করতে অন্য খেলোয়াড়রা এগিয়ে আসছেন, নিরাপত্তা ও সহানুভূতির চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেঞ্চুরির কাছাকাছি এসে দুর্ভাগ্যে পড়লেন লিটন দাস। পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ওপেনিং তারকাকে। ৮৯ বলে ৯ চার ও এক ছক্কায় ৮১ রানে থেকে গেছেন সাজঘরে।

সিকান্দার রাজার করা ৩৪তম ওভারের প্রথম বলে এক রান নিতে পারলেও খোঁড়াতে থাকেন লিটন। পায়ে ব্যথা অনুভব করে শুয়ে পড়েন টাইগার তারকা। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়।

তামিম যখন সাবলীল ব্যাটিংয়ে রানের গতি বাড়ানোর কাজ করছিলেন, তখন ধীরস্থির থেকে আরেক প্রান্ত সামলেছেন লিটন। ৬২ রান করে তামিম আউট হলে খোলস ছাড়তে থাকেন তিনি। ফিফটি তুলে নেয়ার পর আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন।

কোমরের পেশিতে টান লাগায় লিটনের আগে মাঠ ছেড়েছেন জিম্বাবুয়ের লেগব্রেক বোলার রায়ান বার্ল। শেষ টি-টুয়েন্টিতে নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান নেয়া স্বাগতিক তারকা ২১তম ওভারে মাঠ ছাড়েন।

শুক্রবার হারারেতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩৭ ওভারে এক উইকেটে ১৯৫ রান। বিজয় ৩৬ বলে তিন চারে ও এক ছক্কায় ৩৪ ও মুশফিকুর রহিম ৯ বলে ৬ রানে ক্রিজে আছেন।

বিষয়:লিটন দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…