চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াউর রহমান গুম সংস্কৃতির প্রবর্তক: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
শেখ পরশের বক্তৃতা, গুম সংস্কৃতি ও রাজনীতি বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন: ইদানিং দেখছি বিএনপি-জামাত গুম নিয়ে কথা বলছে। গুম সংস্কৃতির প্রবর্তক খুনি জিয়া ও তার সাঙ্গপাঙ্গরা। আমি তার প্রত্যক্ষ স্বাক্ষী। আমি ও আমার পরিবারের সদস্যদের বর্ডারে এগিয়ে দিয়ে আসার সময় আমার চাচির মেজ ভাই, বাচ্চু মামাকে কর্নেল শাহরিয়ার তুলে নিয়ে যায়। তাকে আর ফিরে পাইনি আমরা।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শোকের মাস আগস্টে মাসব্যাপী কোরআন খতম, দোয়া ও অসহায়-দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরশ বলেন: গুমের রাজনীতি শুরু হয় ৭৫-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর থেকেই, আমি তার জ্বলন্ত উদাহরণ। এখন তারা আবার গুমের কথা বলে। তাদের নেতা-কর্মীদের দেখা যায় কিছুদিন কোথাও গা ঢাকা দিয়ে থাকে আবার হঠাৎ উদয় হয়। তারা আবার এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তারা ২০০১-২০০৬ সালে আমাদের কত নেতা-কর্মীকে গুম, হত্যা করেছেন তার হিসাব দিয়ে দেখেন, তার পরে কথা বলেন। শেখ হাসিনার কাউকে গুম করার দরকার পড়ে না। কেন গুম করবে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকার মানুষের অধিকারে বিশ্বাস করে এবং অধিকার নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ সারা জীবন সংগ্রাম করে আসছে। আমাদের কোন গুমের রাজনীতি করার প্রয়োজন হয় না। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি।

তিনি আরও বলেন, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুবলীগের সৃষ্টি হয়েছিল এদেশের দুঃখী দরিদ্র ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আমরা সেই রাজনীতিরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই এবং রেখে যাবো ইনশাল্লাহ। আপনারা জানেন আজকে বিরোধী মহল এই বিশ্বমন্দা ও সংকটময় পরিস্থিতি, করোনা উত্তরণের প্রাক্কালে, দ্রব্যমূল্যবৃদ্ধিসহ অন্যান্য বিষয় নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে। এটাই তাদের চরিত্র। এটা সবসময় হয়ে আসছে।

যোগ করেন: ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু যখন মানুষের ভাগ্যোন্নয়নের জন্য ব্যবস্থা নিচ্ছিলেন, সংস্কার সাধন করছিলেন তখনও একই ঘটনা ঘটেছে। তারপরে ২১ বছর অপেক্ষার পরে ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যখন মানুষের ভাগ্যোন্নয়নের জন্য চেষ্টা করছে, তখন ২০০১ সালে সেই একই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র নতুন কোন ষড়যন্ত্র নয়। যখনই এদেশের দরিদ্র-দুঃখী মানুষের জীবনের উন্নয়নের সুযোগ দেখা দেয়, তখনই স্বাধীনতার শত্রু, স্বাধীনতাবিরোধীচক্র তারা সক্রিয় হয়ে ওঠে।

ট্যাগ: যুবলীগশেখ ফজলে শামস্ পরশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিখাইল গর্বাচেভের আদ্যপান্ত

পরবর্তী

জাতীয় শোক দিবসে অ্যাটকোর আলোচনা সভা

পরবর্তী
জাতীয় শোক দিবসে আলোচনা সভায় বক্তারা স্মরণ ও আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবসে অ্যাটকোর আলোচনা সভা

বাংলাদেশের একজন তরুণী ও একজন বৃদ্ধের মধ্যে কথোপকথন, বাগানে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদকৃষি নাগরিক জীবনের নান্দনিক সৃজনশীলতা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT